আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধি : র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪), সিপিসি-১, জামালপুরের দুটি পৃথক অভিযানে ৪৪ বোতল বিদেশী মদ উদ্ধার এবং খবির ওরফে কবির নামে ওয়ারেন্টভুক্ত এক আসামীকে গ্রেফতার করা হয়েছে।
গত ১২ সেপ্টেম্বর ২০২৫ রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে যে, শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও কালাপানি এলাকার জনৈক আমিরের বাড়ির পাশে লিচু বাগানের সামনের কাঁচা রাস্তায় কিছু মাদক কারবারী অবৈধ মদ স্থানান্তরের জন্য অবস্থান করছে।
র্যাব ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় ৪৪ বোতল ভারতীয় বিদেশী মদ জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৬৪ হাজার টাকা।
উপস্থিত সাক্ষীদের জিজ্ঞাসাবাদে আসমত আলী (৩০), মো. ওয়াসিম মিয়া (৩৫) এবং মো. ইয়াসিন আলী (২৬) – এই তিনজন মাদক ব্যবসায়ীর নাম জানা যায়। তারা সকলেই নালিতাবাড়ী উপজেলার বাসিন্দা।
অন্যদিকে, ১৩ সেপ্টেম্বর রাত সাড়ে বারোটায় র্যাব-১৪ এর অপর একটি দল নালিতাবাড়ী থানার মধুটিলা ইকোপার্ক এলাকা থেকে বিশেষ ক্ষমতা আইনে ওয়ারেন্টভুক্ত আসামী পুর্ব সমশ্চুরা এলাকার মৃত মান্নাত আলীর ছেলে খবির ওরফে কবির (২৫)কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত বিদেশী মদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments