ডেস্ক রিপোর্ট: কুষ্টিয়ার ভেড়ামারায় পুলিশের অভিযানে নিরীহ নাগরিক চায়ের দোকানদারকে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়ন শাখার জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। সেই সাথে দোষী পুলিশ সদস্যদের আইনের মাধ্যমে সোপর্দ ও বিচারের দাবী জানান।
কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়ন শাখার জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ এক বিবৃতিতে জানিয়েছেন গত শুক্রবার ১৩ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ৭ টার দিকে চাঁদগ্রাম ইউনিয়নের চন্ডিপুর বাজারে পুলিশী অভিযানে
নিরীহ এক চায়ের দোকানদার রফিকুল ইসলাম দুদুকে নির্মম ভাবে পিটিয়ে ব্রিজ থেকে নিচে ফেলে দিয়ে হত্যা করেছে। সে কোন দলের সাথে জড়িত ছিলো না। সাধাসিধা জীবন জাবন করতো। সে বাজারে চায়ের দোকান চালিয়ে দীর্ঘদিন ধরে জীবন ধারন করে আসছে। নিহত রফিকুল ইসলাম দুদু চাঁদগ্রাম ইউনিয়ন জাসদের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাকের ছোট ভাই। ইতিপূর্বে নিহত রফিকুল ইসলাম দুদুর বিরুদ্ধে কোনো মামলা বা অভিযোগ ছিল না। একজন নিরীহ নাগরিক ও একজন চায়ের দোকানদারকে হত্যার ঘটনায় চাঁদগ্রাম জাসদ তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে। সেই সাথে এই জঘন্য বিচারবহির্ভূত হত্যাকান্ডের সাথে জড়িত পুলিশ সদস্যদের আইনের হাতে সোপর্দ ও বিচারের সম্মুখীন করার দাবি জানায়।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: পিরোজপুরের স্বরূপকাঠীতে (নেছারাবাদ) নিখোঁজ হওয়ার একদিন পর নির্মল হালদার ওরফে নির্মল ওঝা (৬০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার স্ব ...
অনিক রায়, ফরিদপুর অফিস: রাজবাড়ীর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। উদ্ধার করা মাদকের আনুমানিক অবৈধ বাজারমূ ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক ছয়টি অভিযানে ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। রোববার (১৮ মে) রাত থেকে সকাল পর্যন্ত চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজি ...
সব মন্তব্য
No Comments