ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের টিঘর গ্রামের দিঘী থেকে বুধবার বিকেলে কাঠের তৈরি একটি বিষ্ণুমুর্তি উদ্ধার হয়েছে। দিঘী খনন করার সময় উদ্ধার হওয়া ১৩ ইঞ্চি লম্বা ওই মুর্তিটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুষ্ক মৌসুম হওয়ায় দিঘীটির খনন কাজ করানো হচ্ছিল। খনন কাজে ব্যবহৃত ভেকুতে কাদামাখা অবস্থায় মুর্তিটি উঠে আসে। কষ্টিপাথরের মুর্তি ভেবে প্রথমে এটিকে সরিয়ে ফেলার চেষ্টা করা হয়। পরে খবর পেয়ে পুলিশ মুর্তিটি উদ্ধার করে নিয়ে আসে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম হোসেন জানান, মুর্তিটি কাঠের বলে ধারণা করা হচ্ছে। প্রত্মতত্ব বিভাগের সঙ্গে যোগাযোগ করে মুর্তিটি সেখানো পাঠানোর ব্যবস্থা করা হবে।
স্টাফ রিপোর্টার: ঢাকাকে নিরাপদ ও সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে অপরাধ, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের “জিরো টলারেন্স” নীতি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উ ...
চট্টগ্রাম অফিস: চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই কর্মকর্তার নাম নরেন ধর।মঙ্গলবার, ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে নগরীর খুলশী এলাকায় সহকারী হাইকমিশ ...
স্টাফ রিপোর্টার: মঙ্গলবার, ১৯ মে সন্ধ্যায় এক প্রজ্ঞাপনের মাধ্যমে সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করেছে আইন মন্ত্রণালয়। একই সঙ্গে সচিবালয়ে কর্মরত সব বিচারককে আইন মন্ত্রণালয় ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেন, সমাজের প্রতিটি স্তরের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব। দেশ ও সমাজের নানা স্তরের অসমতা দূর করতে অল পার্টি ককাস ক ...
সব মন্তব্য
No Comments