স্টাফ রিপোর্টার: আগামী ১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদ-এর অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান-এর এক প্রশ্নের লিখিত জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
ধর্মমন্ত্রী বলেন, ২০২৬ সালের হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে এবং সামগ্রিক প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্যাকেজ অনুযায়ী বাংলাদেশ ও সৌদি আরব—উভয় পর্বের বিভিন্ন খরচ ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে।
তিনি আরও জানান, সৌদি সরকারের নির্ধারিত টাইমলাইন অনুযায়ী ভিসাসহ প্রয়োজনীয় সব কার্যক্রম সম্পন্ন হয়েছে। এরই ধারাবাহিকতায় ১৮ এপ্রিল থেকে হজযাত্রীদের বহনকারী ফ্লাইট শুরু হবে।
আগামী বছরের পরিকল্পনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ২০২৭ সালের হজ প্যাকেজ প্রণয়নের সময় যাত্রীদের সুযোগ-সুবিধা, চাহিদা এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হবে।
স্টাফ রিপোর্টার: হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর দায়ে সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহানের বিচারের দাবিতে ফুঁসে উঠছে দেশের সব পেশার মানুষ। সকল বাধা উপেক ...
ডেস্ক রিপোর্ট: দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এছাড়া পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে ...
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম গণতান্ত্রিক শাসনব্যবস্থা, টেকসই উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা এবং বহুপাক্ষিক সহযোগিতার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। গতকাল নিউইয়র ...
স্টাফ রিপাের্টার: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল, যা ‘নীল প্যানেল’ নামে পরিচিত। সভাপতি পদে বি ...
সব মন্তব্য
No Comments