ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ কৃষক সমিতি কেন্দ্রীয় কর্মসূচি ‘দাবী দিবসে’ সারাদেশে জেলা-উপজেলায় বিক্ষোভ-সমাবেশ, ঘেরাও, মানববন্ধন মিছিল কর্মসূচি পালিত হয়েছে।
ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাড. এস. এম. এ সবুর এর সভাপতিত্বে আজ ৩০মার্চ বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়ে ‘দাবী-দিবস’ পালিত হয়। কর্মসূচিতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দন, সহ সভাপতি নিমাই গাঙ্গুলী, সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন খান, নির্বাহী কমিটির সদস্য লাকী আক্তার, কেন্দ্রীয় কমিটির সদস্য মোবারক হোসেন ঝন্টু। সমাবেশ সঞ্চালনা করেন কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক আবিদ হোসেন।
ভূমিহীন কৃষকসহ প্রকৃত উৎপাদক কৃষককে কৃষিকার্ড দাও, ফসলের লাভজনক দাম চাই, ইউনিয়ন পর্যায়ে সরকারি ক্রয়কেন্দ্র চালু করে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয় কর, সরকার নির্ধারিত দামে কৃষকদের পর্যাপ্ত সার দিতে হবে, কৃষি উপকরনের বাজার সিন্ডিকেট ভাঙো, বিএডিসি সক্রিয় কর, কৃষক সমবায় বাজার ব্যবস্থা চালু কর,
নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাও, পল্লী রেশন ও শস্য বীমা চালু কর। অপরিকল্পত নদী খনন অবৈধভাবে চালু উত্তোলন ও নদী-খাল-বিল দখল বন্ধ কর, উপকূলীয় অঞ্চলের কৃষি ও কৃষক বাঁচাতে পরিকল্পিত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ কর। লবনাক্ততা থেকে কৃষি জমি ও মানুষকে রÿা কর। হাওর অঞ্চলের পরিবেশ-প্রকৃতি-জীববৈচিত্র্য ও কৃষি জমি রÿা কর, কৃষকের জীবন-জীবিকা নিশ্চিত কর। প্রকৃত মৎস্যজীবীদের মাছ ধরার অধিকার দাও, নদী সিক¯িÍ অঞ্চলের ভূমিহীন কৃষকের মাঝে খাস জমি বিতরন কর, জেগে ওঠা জমির দিয়ারা জরিপ করে সিলিং অনুযায়ী প্রকৃত কৃষকদের জমি ফেরত দাও, ক্ষতিগ্রস্থ কৃষকের ক্ষতিপূরণ ও পরিবারের ন্যূনতম ১জন সদস্যের সরকারি চাকুরি ব্যবস্থা কর।
এই দাবিতে সারাদেশের বিভিন্ন জেলা-উপজেলায় কৃষক সমিতির বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
চট্টগ্রাম অফিস: চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই কর্মকর্তার নাম নরেন ধর।মঙ্গলবার, ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে নগরীর খুলশী এলাকায় সহকারী হাইকমিশ ...
স্টাফ রিপোর্টার: মঙ্গলবার, ১৯ মে সন্ধ্যায় এক প্রজ্ঞাপনের মাধ্যমে সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করেছে আইন মন্ত্রণালয়। একই সঙ্গে সচিবালয়ে কর্মরত সব বিচারককে আইন মন্ত্রণালয় ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেন, সমাজের প্রতিটি স্তরের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব। দেশ ও সমাজের নানা স্তরের অসমতা দূর করতে অল পার্টি ককাস ক ...
স্টাফ রিপোর্টার: দেশীয় শ্রমঘন বিড়ি শিল্প রক্ষায় বিড়িতে শুল্ক বৃদ্ধি না করাসহ পাঁচ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। সকাল ১০ টায় এ মানববন ...
সব মন্তব্য
No Comments