রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় কমিউনিটি ভিত্তিক বিরোধ মিমাংসার মাধ্যমে ন্যায় বিচার প্রাপ্তিতে জেন্ডার ন্যায্যতাভিত্তিক অভিগম্যতা বৃদ্ধি প্রকল্পের আরজেএমএফ সদস্য ও অন্যান্য অংশীজনদের সঙ্গে উপজেলা পর্যায়ে বার্ষিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ আগস্ট সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বী।
নারী নেত্রী ফিরোজা বেগমের সভাপতিত্বে ও নাগরিক উদ্যোগের বরিশালের এরিয়া সমন্বয়কারী সুপ্রিয় দত্তের প্রাণবন্ত সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন বানারীপাড়া থানার উপ-পরিদর্শক ওসমান গণি,উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি এটিএম মোস্তফা সরদার,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সম্পাদক এস মিজানুল ইসলাম ও প্রেসক্লাবের সহ-সভাপতি কেএম শফিকুল আলম জুয়েল।
এছাড়াও বক্তৃতা করেন নাগরিক উদ্যোগের বানারীপাড়ার এরিয়া সমন্বয়কারী মোহসীন মিয়া,আরজেএমএফ সদস্য সন্ধ্যা রাণী মিস্ত্রি,মেরিনা পারভীন,খাদিজা বেগম প্রমুখ।
ছবির ক্যাপশনঃ বরিশালের বানারীপাড়ায় উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বী আরজেএমএফ সদস্য ও অন্যান্য অংশীজনদের সঙ্গে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করছেন।
রাজু ভূঁইয়া সুনামগঞ্জ প্রতিনিধি : শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি, পুলিশিং বাড়ী বাড়ী নিরাপদ সমাজ গড়ি, কমিউনিটি পুলিশিং এর মুলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা ...
বরিশাল অফিস: ভোলায় ২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি আটক করেছে কোস্ট গার্ড।শুক্রবার ১৫ মে ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি বলেন, ভোলার ...
নারায়নগঞ্জ প্রতিনিধি: সোনারগাঁয়ে ঐতিহ্যবাহী পঙ্খিরাজ নদী পুনঃখনন ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন করেছে ‘সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার পানাম ...
রাহাদ সুমন ,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ডিবি ও থানা পুলিশের মাদকবিরোধী পৃথক বিশেষ অভিযানে কাওছার ও মেহেদী হাসান হীরা নামের দুই মাদক কারবারিকে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। ব ...
সব মন্তব্য
No Comments