মহাসিন মিঞা লিটন, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরের সাতলায় রেজাউলের মায়েরদোয়া ক্লিনিকে অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রপচার করতে গিয়ে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।
১২ মে রবিবার রাত সাড়ে বারোটায় উপজেলার পশ্চিম সাতলা মায়ের দোয়া ক্লিনিক এন্ড ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারে এ মৃত্যুর ঘটনা ঘটে।
মৃত স্কুল ছাত্রী সুমাইয়া আক্তার (১৮) নবম শ্রেণির ছাত্রী , আগৈলঝাড়া উপজেলার খাজুরিয়া গ্রামের হেলাল মীরের মেয়ে। উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) তৌহিদুজ্জামান বলেন, সুমাইয়ার পেটের ডান পাশে ব্যথা হলে বড় ভাই রবিউল মীর শনিবার বিকেলে বোনকে নিয়ে মায়ের দোয়া ক্লিনিক এন্ড ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারে আসে। কোন ধরনের পরীক্ষা-নিরীক্ষা না করে রাত সাড়ে আটটায় অস্ত্রপচার করতে নিয়ে যায় এবং ক্লিনিকে তার অস্ত্রপচার করে। রাত সোয়া ৯টার দিকে অস্ত্রপচার কক্ষ থেকে ডাক্তার বেরহয় তখন স্বজনদের জানান যে রোগীর অবস্থা ভালো নয়। রাত ১২ টার দিকে ক্লিনিক কর্তৃপক্ষ সুমাইয়াকে মৃত ঘোষনা করেন।
উল্লেখ্য,অবৈধ ক্লিনিক ও কথিত ডাক্তার রেজাউলের ক্লিনিকে একাধিকবার রোগী মৃত্যু অঙ্গহানীর একাধিক অভিযোগ রযেছে।
এ বিষয়ে জানার জন্য ক্লিনিক পরিচালক কথিত ডাক্তার রেজাউল করিমের নম্বরে কল করা হলে প্রথমে তিনি বিষয়টি অস্বীকার করলেও পরে তিনি খুলনা ও কোটালিপাড়ার সাধন কুমার বসু নামক এক ডাক্তারের নাম উল্লেখ করে অপারেশনের কথা স্বীকার করেন।
উজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শওকত আলী জানান রোগী মৃত্যুর ঘটনা শুনেছি। তবে এর পুর্বেও ঐ ক্লিনিকে রোগী মৃত্যুর ঘটনা ঘটেছিল।
বরিশাল জেলা সিভিল সার্জন ডা. মারিয়া হাসান বলেন, রোগী মৃত্যুর কোন খবর পায়নি। রোগীর স্বজন যদি অভিযোগ দেয়, তাহলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। উজিরপুর মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ জাফর আহমেদ জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলা উপজেলার হিরনপুর এলাকায় শিক্ষা ও মানবিক সহায়তামূলক কার্যক্রমের মাধ্যমে ইতিবাচক আলোচনায় এসেছে শাহাবুদ্দিন শিক্ষা ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি শিক্ষার ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: পিরোজপুরের স্বরূপকাঠীতে (নেছারাবাদ) নিখোঁজ হওয়ার একদিন পর নির্মল হালদার ওরফে নির্মল ওঝা (৬০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার স্ব ...
অনিক রায়, ফরিদপুর অফিস: রাজবাড়ীর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। উদ্ধার করা মাদকের আনুমানিক অবৈধ বাজারমূ ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সব মন্তব্য
No Comments