মো.পাভেল ইসলাম রাজশাহী: আমাদের চিনির কোনো অভাব নাই। রমজানকে টার্গেট রেখে বাজারে পর্যাপ্ত চিনির মজুত আছে। তারপরও বাণিজ্য মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া আছে আরও এক লাখ টন চিনি এনে রাখার।
শনিবার সকালে রাজশাহী সার্কিট হাউসে সাংবাদিকদের এ কথা বলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
মন্ত্রী বলেন, আমাদের পরিসংখ্যান মতে পর্যাপ্ত চিনি মজুত আছে। আগামী রমজান পর্যন্ত এই মজুত পর্যাপ্ত। কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করছেন। এ অবস্থায় বাজারে যেন চিনির সংকট না হয় সেজন্য সরকার বাণিজ্য মন্ত্রণালয়কে আরও চিনি এনে রাখার জন্য বলেছে।
মন্ত্রী এদিন ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতকরণে রাজশাহী জেলার ব্যবসায়ী, রাজনৈতিক নেতা এবং অংশীজনের সঙ্গে মতবিনিময় করেন।
তিনি বলেন, রাজশাহী একটা নান্দনিক শহর। পরিবেশবান্ধব শিল্পের মাধ্যমে এই শহরকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সে বিষয়েই আমি আলোচনা করতে আসি। যেসব দাবি-দাওয়া উঠে এসেছে সেগুলো নিয়ে এখন আমি ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খাইরুজ্জামান লিটন প্রধানমন্ত্রীর কাছে যাবো।
মন্ত্রী আরও বলেনে, শিল্প মন্ত্রণালয়ের অধীনে রাষ্ট্রায়ত্ত যেসব কলকারখানা আছে সেগুলো পর্যায়ক্রমে চালু করা হবে। যেসব কলকারখানার যন্ত্রপাতি পুরনো হয়ে গেছে সেখানে নতুন যন্ত্রপাতি দেওয়া হবে। এসব কল কারখানা চালুর জন্য দেশি-বিদেশি ব্যবসায়ীদের আহ্বান জানানো হচ্ছে। পিপিপির মাধ্যমে এগুলো চালু করা হবে।
জেলা প্রশাসন ও রাজশাহী বিসিক এই মতবিনিময় সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল জলিল।
বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খাইরুজ্জামান লিটন, বিসিকের চেয়ারম্যান (গ্রেড-১) মুহ. মাহবুবর রহমান, রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ ও রাজশাহী মহানগর পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক। এছাড়া সভায় আরও অংশ নেন রাজশাহীর ব্যবসায়ীরা।
স্টাফ রিপোর্টার: টানা দুই দফা বাড়ানোর পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪ ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা ও ফুটবলে শিশু-কিশোরদের অংশগ্রহণ বাড়াতে যৌথভাবে নতুন সামাজিক যোগাযোগমাধ্যম চ্যালেঞ্জ চালু করেছে মেটলাইফ ও গ্লোবাল সিটিজেন।‘ফুটওয়ার্ক ফর ফিউচার্স’ নামের এই উদ্যোগের আওতায় বিশ্বের ...
ডেস্ক রিপোর্ট: দেশের ক্রমবর্ধমান সৌরশক্তি খাতের সম্ভাবনা এবং ব্যবসায়িক কৌশল সম্পর্কে কর্মীদের ধারণা আরও সমৃদ্ধ করতে ‘সোলার বিজনেস স্ট্র্যাটেজিস ইন বাংলাদেশ মার্কেট’ শীর্ষক একটি প্রশিক্ষণ সেশনের আয়োজন ...
স্টাফ রিপোর্টার: কোরবানি ঈদকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এবছর ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম গত বছরের তুলনায় ২ টাকা বাড়ানো হয়েছে।এবছর ঢাকায় গরুর প্ ...
সব মন্তব্য
No Comments