স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারীসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও নয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার (১৪ সেপ্টেম্বর) পিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এতথ্য জানিয়েছেন।
গ্রেফতারকৃতরা হলো- ১। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১০ নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সভাপতি মো: মকছেদুর ওরফে মোকসেদুর রহমান মোল্লা কিশোর (৪৭) ২। মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোঃ এনামুল হুদা লালু (৬০) ৩। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগের ০৯ নং ওয়ার্ডের সাবেক সদস্য ও মতিঝিল থানা আওয়ামী মৎস্যজীবী লীগের প্রচার সম্পাদক মোঃ আব্দুল গাফফার (৫৬) ৪। লালবাগ থানার ২৪ নং ওয়ার্ডের ৫ নং ইউনিটের আওয়ামী লীগের সভাপতি বাহারুল ইসলাম টিটু (৪৬) ৫। মিরপুর থানা ছাত্রলীগের সক্রিয় কর্মী মোঃ সাইফুল ইসলাম লিয়ন (২৪) ৬। ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সাবেক সম্পাদক ও বন ও পরিবেশ বিষয়ক বর্তমান সম্পাদক নাঈম নোমান(৬০) ৭। ডেমরা থানার ৬৬ নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবির রাজন (৪২) ৮। ভোলা জেলার সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চরসামাইয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন মাতব্বর (৪৩) ও ৯। ভাটারা থানা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও টাঙ্গাইল জেলা শাখা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সহ-সভাপতি শিকদার সোহেল হাজারী (৩০)।
ডিবি সূত্রে জানা যায়, শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যা ৬টায় ডিবি-মতিঝিল বিভাগ রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অভিযান পরিচালনা করে মো: মকছেদুর ওরফে মোকসেদুর রহমান মোল্লা কিশোরকে গ্রেফতার করে। একই দিন রাত আনুমানিক ৮টার দিকে কলাবাগান থানার ইস্টার্ন প্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ এনামুল হুদা লালুকে গ্রেফতার করে ডিবি-লালবাগ বিভাগের লালবাগ জোনাল টিম। মোঃ আব্দুল গাফফারকে ডিবির একটি টিম পৃথক অভিযানে গ্রেফতার করে।
ডিবি সূত্রে আরও জানা যায়, শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) রাত আনুমানিক পৌনে ১২টার দিকে ডিবি-ওয়ারী বিভাগ লালবাগ থানা এলাকায় অভিযান পরিচালনা করে বাহারুল ইসলাম টিটুকে ও রাত ১১:৫৫ মিনিটে মিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ সাইফুল ইসলাম লিয়নকে গ্রেফতার করে। একই তারিখ রাত সোয়া ১১টায় পল্লবী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে নাঈম নোমানকে গ্রেফতার করে ডিবি- মিরপুর বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম।
অন্যদিকে শনিবার দিবাগত রাত (১৪ সেপ্টেম্বর ২০২৫) পৌনে ১টায় ডেমরা থানার ডগাইর এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ হুমায়ুনকে গ্রেফতার করে ডিবি-ওয়ারী বিভাগ। একই তারিখ সন্ধ্যা সাড়ে ৭টায় ডিবি- গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিম ধানমন্ডি থানা এলাকা থেকে মোঃ মহিউদ্দিন মাতব্বরকে গ্রেফতার করে। শিকদার সোহেল হাজারীকে ভোর সাড়ে ৪টায় কাফরুল থানাধীন সেনপাড়া পর্বত এলাকা থেকে গ্রেফতার করে ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম।
গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
স্টাফ রিপোর্টার: সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির জেরে ড. মুহাম্মদ ইউনূস এবং তার সহযোগীরা বর্তমানে জনগণের ঘৃণা ও অভিশাপের কারণ হয়ে দাঁড়িয়েছেন। শনিবা ...
স্টাফ রিপোর্টার: রাজনীতির নামে কেউ অরাজকতা সৃষ্টি করতে চাইলে সরকার ও জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের রাজনীতি এখন সংঘাতের নয়, বরং উন্নয়ন, পুনর্গ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান সরকারকে গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জনগণের মতামত ও অধিকারকে গুরুত্ব দিয়ে সুশাসন ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশের ভাষা, ধর্ম, লিঙ্গ ও জাতিসত্তার বৈচিত্র্যকে বিভাজনের হাতিয়ার নয়, বরং জাতীয় সম্পদে রূপান্তর করতে হবে। তিনি বলেন, ‘৫৬ ...
সব মন্তব্য
No Comments