বিশেষ প্রতিনিধি, রংপুর: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গোরকমন্ডল আবাসন প্রকল্পে বেড়ে উঠা বিভিন্ন প্রজাতির বেশ কয়েকটি সরকারি গাছ কেটে নিয়ে গেছে স্থানীয় দুর্বৃত্তরা। প্রথম দফা গাছ কেটে নিয়ে যাওয়ার পর শনিবার (১৭ আগস্ট) সকালে আবারও গাছ কাটতে আসলে আবাসনের বাসিন্দারা ২টি গাছ উদ্ধার করেন।
গোরকমন্ডল আবাসনের বাসিন্দা মোন্নাফ আলী, মানিক চন্দ্র ও সুটকু বিশ্বাস জানান, গত ৫ আগস্ট দেশের অস্থিতিশীল পরিস্থিতির সুযোগে ১০ থেকে ১৫ জন দুর্বৃত্ত রাতের আধারে বিশাল আকৃতির ২টি মেহগনি ও ২টি ইউক্যালিপটাস গাছ কেটে নিয়ে যায়। এ সময় আবাসনের বাসিন্দারা গাছ কাটতে নিষেধ করলে তাদেরকে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়।
এরপর শুক্রবার বিকালে আবারও দুর্বৃত্তরা একটি বিশাল আকৃতির কাঁঠাল গাছ ও মেহগনি গাছ কেটে নিয়ে যাওয়ার সময় বাসিন্দারা বাধা দেয়। এ সময় গাছ রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে এসে গাছ দুটি বাসিন্দাদের জিম্মায় রাখেন। আটক গাছ দুটিসহ ৬টি গাছের আনুমানিক মূল্য লক্ষাধিক টাকা হবে।
এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার এস আই ইব্রাহিম খলিল জানান, সেখানে গিয়ে কয়েকটি গাছের গুড়ি পড়ে থাকতে দেখেছি। আবাসনের বাসিন্দাদেরকে গাছগুলো সংরক্ষণ করার জন্য বলা হয়েছে।
ফুলবাড়ী উপজেলার ইউএনও রেহেনুমা তারান্নুম জানান, আবাসনের গাছ কাটার বিষয়টি শুনে সেখানে লোক পাঠানো হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তিন দিনব্যাপী (২০-২২ মে) ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।২০ মে ...
পিরোজপুর অফিস: বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে পিরোজপুরের জিয়ানগরে অনুষ্ঠিত হয়েছে “শহীদ জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট” এর ফাইনাল খেলা। খেলাকে ঘিরে ক্রীড়াপ্রেমী মানুষ, তরুণ সমাজ ও বিভিন্ন শ্রে ...
যশোর অফিস: কেশবপুর উপজেলার বসুন্দিয়া গ্রামে বিশিষ্ট কবি ও নাট্যকার বিশ্বজিৎ ঘোষের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গত রবিবার গভীর রাতে ফাঁকা বাড়ির জানালার গ্রিল কেটে ও দেয়ালের একাংশ ভেঙে ভেতরে ঢোকে ...
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলা উপজেলার হিরনপুর এলাকায় শিক্ষা ও মানবিক সহায়তামূলক কার্যক্রমের মাধ্যমে ইতিবাচক আলোচনায় এসেছে শাহাবুদ্দিন শিক্ষা ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি শিক্ষার ...
সব মন্তব্য
No Comments