ডেস্ক রিপোর্ট: আয়কর রিটার্ন দাখিল করেন অথচ করযোগ্য আয় নেই—এমন ব্যক্তিদের ওপরও ন্যূনতম কর আরোপের কথা ভাবছে সরকার। তবে বিশ্লেষকেরা বলছেন, প্রায় ৮৬ লাখ লোকের টিআইএন (করদাতা শনাক্তকরণ নম্বর) থাকলেও তাদের বড় অংশই রিটার্ন দাখিল করেন না। তাদের সবাইকে করের আওতায় আনার পাশাপাশি রাজস্ব বাড়ানোর আরো পথ রয়েছে। কিন্তু করযোগ্য আয় নেই, তার পরও ন্যূনতম কর আরোপের বিধান যৌক্তিক হবে না।এ খবর দিয়েছেন ইত্তেফাক
অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আগামী ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে আয়কর রিটার্ন দাখিলে ন্যূনতম কর হিসেবে ২ হাজার টাকা আরোপ করা হতে পারে। পরে ধীরে ধীরে সব টিআইএনধারীর ওপর এই কর আরোপ করার পরিকল্পনা রয়েছে।
সর্বশেষ হিসাবে দেখা যায়, ব্যক্তিশ্রেণিতে টিআইএনধারীর সংখ্যা প্রায় ৮৬ লাখ। এর মধ্যে মাত্র ৩২ লাখ ব্যক্তি আয়কর রিটার্ন জমা দেন। তাদের মধ্যে প্রায় আট লাখের করযোগ্য আয় নেই। তাদের ওপর ন্যূনতম কর ধার্য হলে সরকারের বাড়তি ১৬০ কোটি টাকা রাজস্ব আদায় হবে। আর ন্যূনতম করের নিয়মটি সব টিআইএনধারীর ওপর প্রয়োগ হলে ১ হাজার ২৪০ কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আয় হবে।
করমুক্ত আয়সীমার বেশি আয় থাকলে রিটার্ন দাখিল বাধ্যতামূলক। এ ছাড়া সরকার অথবা সরকারের কোনো কর্তৃপক্ষ, করপোরেশন, সত্তা বা ইউনিট বা প্রচলিত কোনো আইন, আদেশ বা দলিলের মাধ্যমে গঠিত কোনো কর্তৃপক্ষ, করপোরেশন, সত্তা বা ইউনিটের কর্মচারীর মাসিক বেতন ১৬ হাজার টাকা কিংবা এর বেশি হলে কোনো ব্যবসা বা পেশায় যে কোনো নির্বাহী বা ব্যবস্থাপনা পদে বেতনভোগী কর্মী, ফার্মের অংশীদার, মোটরগাড়ির মালিক, সিটি করপোরেশন, পৌরসভা বা ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স গ্রহণ করে কোনো ব্যবসা বা পেশা পরিচালনা করাসহ ১৯ ধরনের ব্যক্তির রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা রয়েছে। এ ছাড়া ৪০ ধরনের সেবায় আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ উপস্থাপন করতে হয়।
বর্তমানে ব্যক্তিশ্রেণিতে করমুক্ত আয়সীমা পুরুষ করদাতাদের জন্য ৩ লাখ টাকা, নারী ও ৬৫ বছর বয়সী পুরুষদের জন্য সাড়ে ৩ লাখ টাকা, প্রতিবন্ধীদের জন্য সাড়ে ৪ লাখ টাকা এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য ৪ লাখ ৭৫ হাজার টাকা। আয়সীমার নিচে হলে একজন করদাতা শূন্য আয় দেখিয়েও রিটার্ন জমা দিতে পারেন। এ ক্ষেত্রে কোনো কর দিতে হয় না।
স্টাফ রিপোর্টার: টানা দুই দফা বাড়ানোর পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪ ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা ও ফুটবলে শিশু-কিশোরদের অংশগ্রহণ বাড়াতে যৌথভাবে নতুন সামাজিক যোগাযোগমাধ্যম চ্যালেঞ্জ চালু করেছে মেটলাইফ ও গ্লোবাল সিটিজেন।‘ফুটওয়ার্ক ফর ফিউচার্স’ নামের এই উদ্যোগের আওতায় বিশ্বের ...
ডেস্ক রিপোর্ট: দেশের ক্রমবর্ধমান সৌরশক্তি খাতের সম্ভাবনা এবং ব্যবসায়িক কৌশল সম্পর্কে কর্মীদের ধারণা আরও সমৃদ্ধ করতে ‘সোলার বিজনেস স্ট্র্যাটেজিস ইন বাংলাদেশ মার্কেট’ শীর্ষক একটি প্রশিক্ষণ সেশনের আয়োজন ...
স্টাফ রিপোর্টার: কোরবানি ঈদকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এবছর ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম গত বছরের তুলনায় ২ টাকা বাড়ানো হয়েছে।এবছর ঢাকায় গরুর প্ ...
সব মন্তব্য
No Comments