চট্টগ্রাম অফিস: ভারী বর্ষণে পাহাড়ধসে কক্সবাজারে নারী ও শিশুসহ ৬ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ভোররাতে কক্সবাজারের সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ডিককুল এলাকায় এঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানিয়েছেন, কক্সবাজারে অতি ভারী বর্ষণ হওয়ায় ডিককুল এলাকায় পাহাড় ধসে মা-মেয়েসহ একই পরিবারের তিন জনের মৃত্যু হয়।
মৃত্যু হওয়া ব্যক্তিদের পরিচয় এলাকার মিজানুর রহমানের স্ত্রী (২৬) এবং তার দুই শিশু কন্যা জান্নাত নাঈমা ও লতিফা ইসলাম।
ইউপি সদস্য মিজানুল করিম সিকদার বলেন, টানা বর্ষণে এলাকা পানিতে তলিয়ে যায়।পাহাড় ধসের আশঙ্কা থাকায় এলাকায় সতর্ক করা হয়েছিল।
অপরদিকে উখিয়া উপজেলার হাকিমপাড়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে এইক পরিবারের তিন জন মারা যায়।
তারা হরেন কবির আহমেদের ছেলে আব্দুর রহিম, আব্দুল হাফেজ ও আব্দুল ওয়াহেদ।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলায় সরকারি খাল পুনঃখনন প্রকল্পকে কেন্দ্র করে বন বিভাগের সামাজিক বনায়নের বিপুলসংখ্যক গাছ কাটার অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমাল ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ কামালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় আরো দুইজনকে গ্রেপ্তার করা হয়।বুধবার (২০ মে) দুপুরে কামালপুর ইউনিয় ...
মাহমুদুর রহমান (তুরান) ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ভাঙ্গা উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রোগ্রাম অন এগ্রিকালচার এ্যান্ড রুলাল ট্রান্সফরমেশন ফর এন্টারপ্রেরনশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলা ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চার শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।গতকাল বুধবার (২০মে) দুপুরে উপজেল ...
সব মন্তব্য
No Comments