ডেস্ক রিপোর্ট: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত মে-২০২২ মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ১৩১ কোটি ৪১ লক্ষ ৭৯ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী, অস্ত্র ও গোলাবারুদ এবং মাদকদ্রব্য জব্দ করতে সক্ষম হয়েছে।
জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ১২ লক্ষ ১৩ হাজার ১৭১ পিস ইয়াবা ট্যাবলেট, ৭ কেজি ৮৯৮ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ১ কেজি ৮৮৫ গ্রাম হেরোইন, ৩ কেজি ১৫০ গ্রাম আফিম, ২২ হাজার ৬৭ বোতল ফেনসিডিল, ১২ হাজার ৫৮৮ বোতল বিদেশি মদ, ৩ হাজার ৯৬০ ক্যান বিয়ার, ২ হাজার ১৪৮ কেজি গাঁজা, ২ লক্ষ ৮০ হাজার ৬৩৯ প্যাকেট বিড়ি ও সিগারেট, ৮৩৫ কেজি তামাক পাতা, ৫১ হাজার ১৩৭টি ইনজেকশন, ৫ হাজার ৬৯৬টি ইস্কাফ সিরাপ, ১ হাজার ৩১ বোতল এমকেডিল/কফিডিল, ৬ লক্ষ ৫২ হাজার ১৬২ পিস বিভিন্ন প্রকার ঔষধ ৪ হাজার ৪০০টি অ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট এবং ৬৮ হাজার ৯৬৩টি অন্যান্য ট্যাবলেট।
জব্দকৃত অন্যান্য চোরাচালান দ্রব্যের স্বর্ণ, রূপা, কসমেটিক্স সামগ্রী, ইমিটেশন গহনা, শাড়ী, থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল, তৈরি পোশাক, কাঠ, পাথর, চা পাতা, কয়লা, কারেন্ট জাল, ১টি কষ্টি পাথরের মূর্তি, ৫টি ট্রাক/কাভার্ডভ্যান, ৪টি প্রাইভেটকার/মাইক্রোবাস, ৭টি পিকআপ, ২৫টি সিএনজি/ইজিবাইক এবং ৮৪টি মোটরসাইকেল। এছাড়াও বিভিন্ন প্রকার মোট ৩১টি অস্ত্র, ২টি ম্যাগাজিন, ৮৪ রাউন্ড গুলি এবং ১১৬ কেজি বিস্ফোরক জাতীয় সালফার আটক করা হয়।
বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২২৭ জন চোরাচালানীকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১৬৩ জন বাংলাদেশী নাগরিক, ৯ জন ভারতীয় নাগরিক এবং ১ জন আফগান নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ডেস্ক রিপোর্ট: দেশের বিভিন্ন অঞ্চলে আজ ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। একই সঙ্গে ১১ জেলায় মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থ ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা শেষে কর্মস্থলমুখী যাত্রীদের সুবিধায় আন্তঃনগর ট্রেনের ফিরতি টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ বৃহস্পতিবার ২১ মে বিক্রি হচ্ছে আগামী ৩১ মে যাত ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের পাসপোর্টে আবারও ‘This passport is valid for all countries of the world except Israel’ শর্তটি যুক্ত হচ্ছে। একই সঙ্গে পাসপোর্টের অভ্যন্তরীণ পাতা থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ...
যশোর অফিস: ঝিনাইদহের কোটচাঁদপুরে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। বুধবার ২০ মে দিবাগত রাত ৩টার দিকে কোটচাঁদপুর উপজেলার সাবদালপুর স্টেশন এ ...
সব মন্তব্য
No Comments