আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরে সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ৩০গ্রাম হেরোইন এবং মাদক বিক্রির নগদ ৬৪ হাজার ৫০ টাকা সহ একি পরিবারের তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১২নভেম্বর) রাতে শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের ধোপাঘাট কড়ইতলা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের ধোপাঘাট এলাকার মৃত সোহরাব আলীর ছেলে মো. হারুনুর রশিদ (৪৫), স্ত্রী মোছা. রোকসানা বেগম (৩৮) এবং তার ছেলে উজ্জল মিয়া (২১)।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর ক্যাম্পের সেনাবাহিনী এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মঙ্গলবার রাতে শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের ধোপাঘাট এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে একি পরিবারের তিন সদস্যকে গ্রেফতার করে। পরে তাদের বসতঘরে তল্লাশি করে ৩০ গ্রাম হেরোইন, মাদক বিক্রির নগদ ৬৪ হাজার ৫০ টাকা এবং তিনটি মোবাইল সেট উদ্ধার করে।
শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফয়সাল মাহমুদএ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে রাতেই শেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলা উপজেলার হিরনপুর এলাকায় শিক্ষা ও মানবিক সহায়তামূলক কার্যক্রমের মাধ্যমে ইতিবাচক আলোচনায় এসেছে শাহাবুদ্দিন শিক্ষা ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি শিক্ষার ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: পিরোজপুরের স্বরূপকাঠীতে (নেছারাবাদ) নিখোঁজ হওয়ার একদিন পর নির্মল হালদার ওরফে নির্মল ওঝা (৬০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার স্ব ...
অনিক রায়, ফরিদপুর অফিস: রাজবাড়ীর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। উদ্ধার করা মাদকের আনুমানিক অবৈধ বাজারমূ ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সব মন্তব্য
No Comments