বিশেষ প্রতিনিধি: শেখ হাসিনার নির্দেশে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের শারীরিক প্রতিবন্ধী কামাল হোসেন এর ৩৫ শতাংশ জমির পাকা ধান কেটে বাড়ি পৌছে দিয়েছে স্থানীয় ছাত্রলীগ। শুক্রবার সকালে উপজেলা ছাত্রলীগের নেতা ও মসুয়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক আফজাল হুসাইনের নেতৃত্বে ওই প্রতিবন্ধী কৃষকের ধান কেটে বাড়ি পৌছে দিয়েছে তারা।
এতে অংশ নেন মসূয়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন আহব্বায়ক আনিস,সম্মেলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা এ এস এম জাওয়াত, বনগ্রাম ইউনিয়ন ছাত্রলীগ নেতা নবী হোসেন, জালাল পুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা সজল ও আবির, মসূয়া ২নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি কবির হোসেন, ৯ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারন সম্পাদক নিসাদ মিয়াসহ আরো অনেকে। এসময় কটিয়াদী উপজেলা ছাত্রলীগের নেতারা স্বতঃস্ফুর্তভাবে দক্ষ কৃষকের ন্যায়ে কাচি দিয়ে ধান কাটেন এবং সেই ধান আটি বেঁধে মাথায় করে শারীরিক প্রতিবন্ধী কামাল হোসেন এর বাড়িতে পৌছে দেয়া হয়। ছাত্রলীগের এমন মানবিক উদ্যোগে খুশি কৃষক কামাল হোসেনসহ ওই এলাকার বাসিন্দারা।
কটিয়াদী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী আফজাল হুসাইনের বলেন, আমার বাড়ির পাশেই প্রতিবন্ধী কৃষক কামাল হোসেন এর ৩৫ শতক জমির ধান অনেক দিন ধরে পেকে গেছে। অসহায় ওই কৃষক টাকার অভাবে শ্রমিক দিয়ে ক্ষেতের ধান কাটাতে পারছিলেন না। তাই ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তার জমির সবটুকু ধান কেটে বাড়িতে পৌছে দিয়েছি। আগামীতেও এধরনের কর্মকান্ড অব্যাহত থাকবে বলে জানান তিনি। ধানক্ষেতের মালিক শারীরিক প্রতিবন্ধী কামাল হোসেন বলেন, ক্ষেতের ধান কাটার জন্য কোনো শ্রমিক পাচ্ছিলাম না। এটি জানার পর ছাত্রলীগের নেতারা আমার জমির পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছে। এতে আমার কোনো টাকা-পয়সা লাগেনি, আমি তাদের জন্য দোয়া করছি এবং অনেক খুশি হয়েছি।
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) কার্যকর করার ঘোষণা দিয়েছেন রাজ্যের নবম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার ২০ মে বিকেলে নবান্নে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, ...
স্টাফ রিপোর্টার: মার্কিন যুক্তরাষ্ট্রকে সামরিক প্রয়োজনে বন্দর ও বিমানঘাঁটি ব্যবহার করতে দেওয়ার সিদ্ধান্ত বাতিল, GSOMIA ও ACSA চুক্তি স্বাক্ষর না করা এবং মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে শাহবাগে ব ...
ডেস্ক রিপোর্ট: দেশে প্রায় প্রতিদিন খুন, ধর্ষণসহ নৃশংস অপরাধের নিত্যনৈমিত্তিক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। আজ বুধবার, ২০ মে ২০২৬ কেন্দ্রীয় কার্যকরী কমিটির এক বিবৃতিতে এ ...
ডেস্ক রিপোর্ট: জুলাই সনদ ও গণভোট নিয়ে স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের বিরুদ্ধে এবং বিএনপি সরকারের গৃহীত ইতিবাচক পদক্ষেপের পক্ষে জনমত গড়তে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি-ঢাকা মহানগ ...
সব মন্তব্য
No Comments