বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর সঙ্গে সমঝোতা চুক্তি সই করেছে জগন্নাথ বিশ^বিদ্যালয়। ৩১ অক্টোবর সোমবার দুপুরে বুয়েটের মাননীয় উপাচার্যের কার্যালয়ে উচ্চ শিক্ষা, গবেষণা, পাবলিকেশন, অ্যাকাডেমিক তথ্য বিনিময়সহ বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতার নিমিত্তে দুই বিশ^বিদ্যালয়ের মধ্যে সমাঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর পক্ষে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার ও জগন্নাথ বিশ^বিদ্যালয়ের পক্ষে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. এমদাদুল হক সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। তথ্য প্রযুক্তির উদ্ভাবনের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের লক্ষ্যে দুই বিশ^বিদ্যালয়ের মধ্যে উক্ত চুক্তি স্বাক্ষরিত হয়।
এসময় বুয়েটের অনুষদের ডিনবৃন্দ, রেজিস্ট্রার, বুয়েটের রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (রাইজ)-এর পরিচালক অধ্যাপক ড. মুহম্মদ আনিসুজ্জামান তালুকদার এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডিনবৃন্দ, রেজিস্ট্রার ও পরিচালক (গবেষণা) উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: উচ্চশিক্ষা ও বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন দেখিয়ে হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অভিযোগকারীদে ...
ডেস্ক রিপোর্ট: আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর নতুন ভাইস-চ্যান্সেলর হিসেবে যোগদান করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. একরামুল হক। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর-এঁর অনুমো ...
স্টাফ রিপোর্টার; পূর্নাঙ্গ উৎসব ভাতা প্রদান ও মাদ্রাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে আসন্ন বাজেটে শিক্ষাখাতে জাতীয় বাজেটের ২০ শতাংশ বরাদ্দের দাবি জানিয়েছেন বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স ...
সব মন্তব্য
No Comments