বিজয় রায়,রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ বাজারে বৈদ্যুতিক শট সার্কিট থেকে ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আনুমানিক ৪ লাখ টাকা মূল্যের বিভিন্ন ধরনের মালামাল পুড়ে গেছে।
রবিবার (২৩ জুন) সকাল ৯ টায় উপজেলার নেকমরদ বাজার এলাকার মেসার্স একতা হার্ডওয়ার এন্ড ভ্যারাইটিস স্টোর এবং একটি কসমেটিকস দোকানে এ ঘটনা ঘটে।
এদিকে রাণীশংকৈল ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ নাসিম ইকবাল জানান, বৈদ্যুতিক শট সার্কিট থেকে ব্যবসা প্রতিষ্ঠানটিতে আগুন লাগতে পারে। তিনি আরো জানান, খবর পেয়েই ফায়ার সার্ভিস স্টেশনের ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। উপজেলার উত্তর বনগাঁও গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে জবাইদুর রহমান-এর মেসার্স একতা হার্ডওয়ার এন্ড ভ্যারাইটিস স্টোর এবং নেকমরদের গন্ডগ্রাম, আমপাতারির মৃত নূর মোহাম্মদ এর ছেলে নিজাম এর কসমেটিক দোকানের আগুন নেভায় হয়। এতে দোকানে থাকা বিভিন্ন মালামাল পুড়ে যায়। এতে প্রায় আনুমানিক ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলা উপজেলার হিরনপুর এলাকায় শিক্ষা ও মানবিক সহায়তামূলক কার্যক্রমের মাধ্যমে ইতিবাচক আলোচনায় এসেছে শাহাবুদ্দিন শিক্ষা ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি শিক্ষার ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: পিরোজপুরের স্বরূপকাঠীতে (নেছারাবাদ) নিখোঁজ হওয়ার একদিন পর নির্মল হালদার ওরফে নির্মল ওঝা (৬০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার স্ব ...
অনিক রায়, ফরিদপুর অফিস: রাজবাড়ীর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। উদ্ধার করা মাদকের আনুমানিক অবৈধ বাজারমূ ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সব মন্তব্য
No Comments