আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের রাটগার্স ইউনিভার্সিটির গবেষকরা এক কাল্পনিক গবেষণায় বলেছেন পাকিস্তান ও ভারতের মধ্যে একটি সীমিত পরিসরে পারমানবিক যুদ্ধ হলে এত বিপুল মানুষ মারা যাবে ও বৈশ্বিক খাদ্য সংকট দেখা দেবে। নেচার ফুড জার্নালে প্রকাশিত এ গবেষণাপত্রে বলা হয়, এ দুটি দেশের মধ্যে পারমানবিক যুদ্ধ হলে দুই বছরের বিশ্বের জনসংখ্যার এক-তৃতীয়াংশ মানুষ মারা যাবে।
রাটগার্স ইউনিভার্সিটির গবেষকরা এ গবেষণায় বলছেন পাকিস্তান এবং ভারতের মধ্যে একটি পারমানবিক সংঘাতের শঙ্কা থেকেই যায় কারণ উভয় দেশ চারটি যুদ্ধ করেছে এবং এখনও এ দুটি দেশের মধ্যে ঘন ঘন সীমান্ত বিরোধ রয়েছে। গবেষণায় দেখা গেছে যে দক্ষিণ এশিয়ায় প্রায় ১২৭ মিলিয়ন মানুষ বিস্ফোরণ, আগুন এবং বিকিরণ দ্বারা মারা যাবে যদি পাকিস্তান এবং ভারত ১০০-কিলোটন পারমানবিক অস্ত্র ব্যবহার করে।
এছাড়া এধরনের যুদ্ধে খাদ্য উৎপাদন ব্যাপকভাবে ধ্বংস হবে এবং কৃষি ও মৎস্য চাষ থেকে পাওয়া ক্যালোরির সংখ্যা ৪২ শতাংশ পর্যন্ত কমে যাবে, ফলে দুর্ভিক্ষের ফলে শেষ পর্যন্ত ২ বিলিয়ন মানুষ মারা যাবে। একইভাবে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে একটি পারমানবিক যুদ্ধ হলে বিশ্বব্যাপী প্রায় ৫ বিলিয়ন মানুষ মারা যাবে।
আমাদের সময়.কম
আন্তর্জাতিক ডেস্ক: তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে চীন ছেড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ১৫ মে বেইজিং থেকে ওয়াশিংটনের পথে রওনা হন তিনি। ২০১৭ সালের পর এই প্রথম কোনো মার্কিন প্রে ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বহুল আলোচিত দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল ...
আন্তর্জাতিক ডেস্ক: দুই পরাশক্তির মধ্যে চলমান উত্তেজনা কমাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এএফপি জানিয়েছে, ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরব ইরানের ভূখণ্ডে গোপন সামরিক হামলা চালিয়েছে বলে দাবি করেছেন বিষয়টি সম্পর্কে অবগত দুই পশ্চিমা ও দুই ইরানি কর্মকর্তা। বুধবার আন্তর্জাতিক সংবা ...
সব মন্তব্য
No Comments