বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার (১৮ জুন) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে বকশীগঞ্জ উপজেলার সাধুপাড়া ইউনিয়নের খানপাড়া গ্রামে এ অভিযান পরিচালিত হয়।
জেলা ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে এক কেজি গাঁজা উদ্ধার করে এবং সঙ্গে থাকা দুই মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করে।
গ্রেফতার হওয়া আসামিদের পরিচয় জানা গেছে। তারা হলেন:
১. মোঃ ফিরোজ (৩২), পিতা—মৃত আকবর আলী, গ্রাম—পুবাইল, থানা পুবাইল, জেলা গাজীপুর।
২. মোঃ শাহিন (৩২), পিতা বীর মুক্তিযোদ্ধা জহরুল ইসলাম, গ্রাম ও থানা শ্রীবরদী, জেলা শেরপুর।
ডিবি পুলিশের একজন কর্মকর্তা জানান, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা মাদক পরিবহনের উদ্দেশ্যে খানপাড়া গ্রামে অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আসামীদের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
রাজু ভূঁইয়া সুনামগঞ্জ প্রতিনিধি : শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি, পুলিশিং বাড়ী বাড়ী নিরাপদ সমাজ গড়ি, কমিউনিটি পুলিশিং এর মুলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা ...
বরিশাল অফিস: ভোলায় ২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি আটক করেছে কোস্ট গার্ড।শুক্রবার ১৫ মে ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি বলেন, ভোলার ...
নারায়নগঞ্জ প্রতিনিধি: সোনারগাঁয়ে ঐতিহ্যবাহী পঙ্খিরাজ নদী পুনঃখনন ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন করেছে ‘সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার পানাম ...
রাহাদ সুমন ,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ডিবি ও থানা পুলিশের মাদকবিরোধী পৃথক বিশেষ অভিযানে কাওছার ও মেহেদী হাসান হীরা নামের দুই মাদক কারবারিকে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। ব ...
সব মন্তব্য
No Comments