স্টাফ রিপোর্টার: শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, পরিবেশবান্ধব ট্যানারি ব্যবস্থা, আধুনিক মেশিনারিজ ও প্রযুক্তির ব্যবহার, দক্ষ মানবসম্পদ এবং সরকারি ও বেসরকারি খাতের সমন্বয় চামড়া শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপদেষ্টা আদিলুর রহমান খান আজ ঢাকায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় 9th Bangladesh Leather & Footwear Expo (BLF) - 2025 এর উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন।
উপদেষ্টা বলেন, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিমুখী শিল্প জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপশি লাখো মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে। চামড়া, ফুটওয়্যার এবং চামড়াজাত পণ্যে মূল্য সংযোজনের সুযোগ বেশি। এই খাতে ব্যাকোয়ার্ড লিংকেজ ও ফরওয়ার্ড লিংকেজের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এই শিল্পে ২০৩০ সাল নাগাদ ৩৫-৪০ লাখ জনবলের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং ১২ দশমিক ৫০ বিলিয়ন ইউএস ডলার মূল্যমানের লেদার, লেদারগুডস্ এবং ফুটওয়্যার উৎপাদন ও রপ্তানি করার সম্ভাবনা রয়েছে।
শিল্প উপদেষ্টা তার বক্তব্যের শুরুতেই মাইলস্টোন কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক জ্ঞাপন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
শিল্প উপদেষ্টা আরো বলেন, এই মেলা উদ্যোক্তা, রপ্তানিকারক ও বিদেশি ক্রেতাদের মধ্যে একটি শক্তিশালী সেতুবন্ধন তৈরি করবে, যা বাংলাদেশের আর্ন্তজাতিক বাণিজ্য সম্প্রসারণ ও রপ্তানি আয় বৃদ্ধির সহায়ক হবে।
বাংলাদেশ ট্যানার্স এসোশিয়েশনের চেয়ারম্যান শাহিন আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিসিক চেয়ারম্যান মো: সাইফুল ইসলাম, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব বেবী রাণী কর্মকার, ট্যানার্স এসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল মো: মিজানুর রহমান ও মোহাম্মদ আলী বাপ্পী।
তিন দিনব্যাপী (২৪-২৬ জুলাই) 9th Bangladesh Leather & Footwear Expo - 2025 তে ১৪টি দেশের বিভিন্ন কোম্পানি ও প্রতিষ্ঠান ১৪৮টি স্টল নিয়েছে। এই মেলায় আধুনিক ট্যানিং ও ফিনিশিং মেশিনারিজ, চামড়া, চামড়াজাত পণ্যসামগ্রী ও যন্ত্রাংশ এবং ট্যানারির প্রযুক্তি প্রদর্শিত হচ্ছে।
ডেস্ক রিপোর্ট: শিক্ষা ও ফুটবলে শিশু-কিশোরদের অংশগ্রহণ বাড়াতে যৌথভাবে নতুন সামাজিক যোগাযোগমাধ্যম চ্যালেঞ্জ চালু করেছে মেটলাইফ ও গ্লোবাল সিটিজেন।‘ফুটওয়ার্ক ফর ফিউচার্স’ নামের এই উদ্যোগের আওতায় বিশ্বের ...
ডেস্ক রিপোর্ট: দেশের ক্রমবর্ধমান সৌরশক্তি খাতের সম্ভাবনা এবং ব্যবসায়িক কৌশল সম্পর্কে কর্মীদের ধারণা আরও সমৃদ্ধ করতে ‘সোলার বিজনেস স্ট্র্যাটেজিস ইন বাংলাদেশ মার্কেট’ শীর্ষক একটি প্রশিক্ষণ সেশনের আয়োজন ...
স্টাফ রিপোর্টার: কোরবানি ঈদকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এবছর ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম গত বছরের তুলনায় ২ টাকা বাড়ানো হয়েছে।এবছর ঢাকায় গরুর প্ ...
স্টাফ রিপোর্টার: কয়েক দফা পেছানোর পর অবশেষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প। প্রথম ধাপে প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩৩ হাজার ৪৭৪ কোটি ৪৫ লাখ টাকা।ব ...
সব মন্তব্য
No Comments