স্টাফ রিপাের্টার: বাংলা নববর্ষ ১৪৩৩-কে ঘিরে উৎসবের আবহে দেশের কৃষিনির্ভর অর্থনীতিকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, পহেলা বৈশাখ বাঙালির অসাম্প্রদায়িক চেতনা ও আনন্দের প্রতীক, যা সকল ভেদাভেদ ভুলে একসঙ্গে উদযাপনের বার্তা দেয়।
পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, বাংলা নববর্ষ শুধু ঐতিহ্যের বিষয় নয়, এটি বাঙালির প্রাণের উৎসব। এই উৎসবের মূল চেতনা হচ্ছে আনন্দ, সাম্য এবং অসাম্প্রদায়িকতা।
তিনি আরও বলেন, ১৪৩৩ বঙ্গাব্দকে একটি সম্ভাবনাময় বছর হিসেবে বিবেচনা করছে সরকার। এ বছরজুড়ে কৃষিনির্ভর অর্থনীতির উন্নয়নে বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হবে এবং কৃষকদের জীবনমান উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
মন্ত্রী উল্লেখ করেন, ঐতিহাসিকভাবে বাংলা সনের প্রবর্তন হয়েছিল কৃষকদের অর্থনৈতিক সুবিধার কথা বিবেচনা করে। হিজরি সন ও গ্রেগরিয়ান ক্যালেন্ডারের সমন্বয়ে গড়ে ওঠা এই বর্ষপঞ্জির মূল লক্ষ্য ছিল কৃষি উৎপাদন ও রাজস্ব ব্যবস্থাকে সহজ করা।
বর্তমান সরকারের কৃষকবান্ধব উদ্যোগের প্রসঙ্গ তুলে তিনি বলেন, প্রধানমন্ত্রী সম্প্রতি টাঙ্গাইলে কৃষকদের সঙ্গে সরাসরি নববর্ষ উদযাপন করেছেন এবং সেখানে ‘কৃষক কার্ড’ বিতরণ করা হয়েছে, যা কৃষকদের জন্য সহায়ক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা এবং শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ।
বক্তারা পহেলা বৈশাখের সার্বজনীনতা ও ঐতিহ্য রক্ষার পাশাপাশি দেশের কৃষি ও সংস্কৃতির উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
স্টাফ রিপোর্টার: হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর দায়ে সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহানের বিচারের দাবিতে ফুঁসে উঠছে দেশের সব পেশার মানুষ। সকল বাধা উপেক ...
ডেস্ক রিপোর্ট: দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এছাড়া পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে ...
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম গণতান্ত্রিক শাসনব্যবস্থা, টেকসই উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা এবং বহুপাক্ষিক সহযোগিতার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। গতকাল নিউইয়র ...
স্টাফ রিপাের্টার: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল, যা ‘নীল প্যানেল’ নামে পরিচিত। সভাপতি পদে বি ...
সব মন্তব্য
No Comments