বাজারে দামের প্রভাব নেই অভিযোগ ক্রেতাদের
বেনাপোল প্রতিনিধি: বেনাপোল স্থলবন্দর দিয়ে গত তিন মাসে ভারত থেকে ১৮ হাজার ১১ মেট্রিকটন মোটা চাল আমদানি করা হয়েছে। গত ২১ আগষ্ট থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১৫৫ টি চালানের বিপরীতে ৫৮০টি ট্রাকে এসব চাল আমদানি করা হয়। চালের এসব চালান বন্দরের ৩১ নম্বর শেডে প্রবেশ করে।
দেশে চালের বাজার স্থিতিশীল রাখতে বাংলাদেশ সরকার দেশের বিভিন্ন বন্দর দিয়ে চাল আমদানির অনুমতি দেয়। এরই ধারাবাহিকতায় গত ২১ আগষ্ট বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়। যা সরকার ঘোষিত চাল আমদানির সময়সীমা শেষ হয়ে গেছে গত ৩০ নভেম্বর।
তবে চাল আমদানি অব্যাহত থাকলেও দেশের বাজারে দামের কোন প্রভাব নেই অভিযোগ ক্রেতাদের।
ভ্যানচালক মনু মিয়া বলেন, ভারত থেকে চাল আমদানি অন্যদিকে নতুন আমন ধানের চাল উঠলেও খুচরা বাজারে তেমন প্রভাব নেই। খুচরা বাজারে আগের দামেই বিক্রি হচ্ছে । আমরা নিম্ন আয়ের খেটে খাওয়া সাধারণ মানুষ। অন্যান্য জিনিসপত্র কিনতে পারলেও চাল কিনতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে আমাদের।
বন্দর সূত্রে জানা যায়, গত আগষ্টে এক হাজার ২৬০ মেট্রিকটন, সেপ্টেম্বরে ৫ হাজার ৪৩৫ মেট্রিকটন, অক্টোবরে ৫ হাজার ১৮৮ মেট্রিকটন এবং নভেম্বর মাসে ৬ হাজার ১২৮ মেট্রিকটন চাল ভারত থেকে আমদানি হয়েছে। আমদানি করা চাল এসব চাল ছাড়করণের জন্য কাজ করেছেন পাঁচটি সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট।
বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আমিনুল হক বলেন, চলতি বছরের ১৫ এপ্রিল সর্বশেষ চাল আমদানি হয়েছিল। পুনরায় খাদ্য মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর অনেক প্রতিষ্ঠান এলসি খুলে গত ২১ আগস্ট থেকে আবার চাল আমদানি শুরু করে। যা আমদানির সময়সীমা শেষ হয়ে গেছে গত ৩০ নভেম্বর। এই সময়ের মধ্যে বেনাপোল বন্দর দিয়ে ১৮ হাজার ১১ মেট্রিক টন চাল আমদানি হয়েছে। ইতোমধ্যে দেশে নতুন আমন ধানের চাল বাজারে আসতে শুরু করেছে। চালের দাম কমে আসবে বলে মনে করেন তিনি।
বেনাপোল বন্দরের উপপরিচালক সজীব নাজির বলেন, তিন মাসে ভারত থেকে ১৮ হাজার ১১ মেট্রিকটন মোটা চাল আমদানি হয়েছে। আমদানিকৃত চালের চালানগুলো বন্দর থেকে দ্রুত খালাস দেওয়া হয়েছে।
ডেস্ক রিপোর্ট: শিক্ষা ও ফুটবলে শিশু-কিশোরদের অংশগ্রহণ বাড়াতে যৌথভাবে নতুন সামাজিক যোগাযোগমাধ্যম চ্যালেঞ্জ চালু করেছে মেটলাইফ ও গ্লোবাল সিটিজেন।‘ফুটওয়ার্ক ফর ফিউচার্স’ নামের এই উদ্যোগের আওতায় বিশ্বের ...
ডেস্ক রিপোর্ট: দেশের ক্রমবর্ধমান সৌরশক্তি খাতের সম্ভাবনা এবং ব্যবসায়িক কৌশল সম্পর্কে কর্মীদের ধারণা আরও সমৃদ্ধ করতে ‘সোলার বিজনেস স্ট্র্যাটেজিস ইন বাংলাদেশ মার্কেট’ শীর্ষক একটি প্রশিক্ষণ সেশনের আয়োজন ...
স্টাফ রিপোর্টার: কোরবানি ঈদকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এবছর ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম গত বছরের তুলনায় ২ টাকা বাড়ানো হয়েছে।এবছর ঢাকায় গরুর প্ ...
স্টাফ রিপোর্টার: কয়েক দফা পেছানোর পর অবশেষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প। প্রথম ধাপে প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩৩ হাজার ৪৭৪ কোটি ৪৫ লাখ টাকা।ব ...
সব মন্তব্য
No Comments