ডেস্ক রিপোর্ট: আমেরিকান অ্যাকশন ফিল্ম `ফাস্ট এক্স' দেখে মুগ্ধ রাজশাহী ও চট্টগ্রামের গ্রামীণফোনের স্টার প্লাটিনাম ও জিপি স্টার প্লাটিনাম প্লাস গ্রাহকরা। সম্প্রতি এই দুই শহরে মুভিপ্রেমীদের জন্য এই চলচ্চিত্রটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করে গ্রমীণফোন।
রাজশাহীর স্টার সিনেপ্লেক্স এবং চট্টগ্রামের স্টার সিনেপ্লেক্স ও বালি আর্কেডে এই মুভিটির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিতহয়। আয়োজনকে আরো আকর্ষণীয় করে তোলার জন্য রাজশাহীতে জনপ্রিয় ইনফ্লুয়েন্সার আকিল আখতাব রেজোয়ান এবং চট্টগ্রামে জনপ্রিয় সংগীত পরিচালক পিরান খান স্থানীয় দর্শকদের সাথে সিনেপ্লেক্সে যোগ দেন। ইতোপূর্বে গ্রামীণফোন ঢাকার গ্রাহকদের জন্য এমন আয়োজন করলেও ঢাকার বাইরের গ্রাহকদের জন্য স্টার সিনেপ্লেক্সের মতো প্রতিষ্ঠানের সাথে পার্টনারশিপের মাধ্যমে গ্রামীণফোনের এমন স্ক্রিনিং এবারেই প্রথম।
গ্রামীণফোনের হেড অব মার্কেটিং এন্ড প্রিমিয়াম সেগমেন্ট ফারহা নাজ জামান বলেন, ‘জিপি স্টার গ্রাহকদের সন্তুষ্টির জন্য আমরা সবসময়ই একটু ভিন্ন কিছু করার চেষ্টা করি, যাতে তারা সাধারণ মোবাইল সেবার বাইরেও বিশেষ কিছুর সুবিধা পান। এবারে রাজশাহী আর চট্টগ্রাম জেলার জিপি স্টারদের জন্য আমরা স্পেশাল মুভি স্ক্রিনিংয়ের ব্যবস্থা করি। তাদের জন্য এমন স্মরণীয় সন্ধ্যার আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। উপস্থিত সকলকে গ্রামীণফোনের সাথে থাকার জন্য ধন্যবাদ।’
গ্রামীণফোনের অফিশিয়াল ফেসবুক পেইজে প্রি-রেজিস্ট্রেশন করা গ্রাহকদের ক্রমানুসারে স্ক্রিনিংয়ে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়। স্টার সিনেপ্লেক্সের মতো একটি জনপ্রিয় বিনোদন আউটলেটের সাথে পার্টনারশিপের মাধ্যমে গ্রামীণফোন আবারো নিজেদের বিশ্বস্ত গ্রাহকদের জন্য সর্বোচ্চ সেবা নিশ্চিতের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।
স্টাফ রিপোর্টার: টানা দুই দফা বাড়ানোর পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪ ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা ও ফুটবলে শিশু-কিশোরদের অংশগ্রহণ বাড়াতে যৌথভাবে নতুন সামাজিক যোগাযোগমাধ্যম চ্যালেঞ্জ চালু করেছে মেটলাইফ ও গ্লোবাল সিটিজেন।‘ফুটওয়ার্ক ফর ফিউচার্স’ নামের এই উদ্যোগের আওতায় বিশ্বের ...
ডেস্ক রিপোর্ট: দেশের ক্রমবর্ধমান সৌরশক্তি খাতের সম্ভাবনা এবং ব্যবসায়িক কৌশল সম্পর্কে কর্মীদের ধারণা আরও সমৃদ্ধ করতে ‘সোলার বিজনেস স্ট্র্যাটেজিস ইন বাংলাদেশ মার্কেট’ শীর্ষক একটি প্রশিক্ষণ সেশনের আয়োজন ...
স্টাফ রিপোর্টার: কোরবানি ঈদকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এবছর ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম গত বছরের তুলনায় ২ টাকা বাড়ানো হয়েছে।এবছর ঢাকায় গরুর প্ ...
সব মন্তব্য
No Comments