বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতা কর্তৃক নারী ধর্ষণ, ছাত্রলীগের অব্যাহত নারী নিপীড়ন, শিক্ষার সুষ্ঠু পরিবেশবিরোধী সন্ত্রাসী কর্মকান্ড, শিক্ষাঙ্গনে দখলদারিত্বের প্রতিবাদে এবং নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস ও সকল ক্রিয়াশীল ছাত্রসংগঠনের সহাবস্থানের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ইজাজুল কবির রুয়েল ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের নেতৃত্বে দুপুর ২:৪০ মিনিটে মিছিলটি ক্যাম্পাস সংলগ্ন চানখারপুল মোড় থেকে শুরু হয়ে ঢাকা মেডিকেল ও বকশিবাজার মোড় অতিক্রম করে শহীদ ফজলে রাব্বি হলের সামনে গেলে পুলিশি হামলায় ছত্রভঙ্গ হয়ে যায়।
মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত ছিলেন ঢাবি ছাত্রদলের ১নং সহ-সভাপতি হাসানুর রহমান, যুগ্ম-সম্পাদক গণেশ চন্দ্র রায় সাহস, মাসুম বিল্লাহ্ (এফ.আর), তরিকুল ইসলাম তারিক, রাজু আহমেদ, মাহাবুব আলম শাহিন, নূর আলম ভূইয়া ইমন।
এসময় আরও উপস্থিত ছিলেন বিজয় একাত্তর হল ছাত্রদলের সাধারণ সম্পাদক বিএম কাউছার, সহ-সভাপতি আকিব জাবেদ রাফি। অমর একুশে হল ছাত্রদলের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বাপ্পি। মাস্টারদা সূর্যসেন হল ছাত্রদলের সহ-সভাপতি রাকিব আল ইসলাম শেখ শোভন ও মল্লিক ওয়াসি উদ্দিন তামী, যুগ্ম-সম্পাদক মোঃ রিয়াজ উদ্দিন, প্রচার সম্পাদক মনোয়ার হোসেন প্রান্ত, ক্রীড়া সম্পাদক হাবিব আহমেদ লিয়ন, কর্মী শাকিল। কবি জসিমউদদীন হল ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মোঃ আবুল কাশেম, প্রচার সম্পাদক (যুগ্ম-সম্পাদক পদ মর্যাদায়) তানভীর বারী হামিম, কর্মী সিফাত। ফজলুল হক মুসলিম হল ছাত্রদলের প্রচার সম্পাদক মেহেদী হাসান রুমী। সলিমুল্লাহ্ মুসলিম হল ছাত্রদলের সহ-সভাপতি আবদুল্লাহ্ হিল কাফি, প্রচার সম্পাদক সৈয়দ ইয়ানাথ ইসলাম। স্যার এ.এফ রহমান হল ছাত্রদলের সহ-সভাপতি মোঃ সাব্বির হোসেন। সার্জেন্ট জহুরুল হক হলের কর্মী সামসুল হক আনান সহ দেড় শতাধিক নেতৃবৃন্দ।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ইজাজুল কবির রুয়েল বলেন, জনগণের ম্যান্ডেডবিহীন অবৈধ স্বৈরাচারী সরকার ও তাদের চাটুয়া মেরুদণ্ডহীন প্রশাসনের প্রত্যক্ষ মদদে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে মাদক, সন্ত্রাস ও ধর্ষকদের অভয়ারণ্যে পরিণত করেছে। এদেশের ছাত্রসমাজ ধর্ষণে সেঞ্চুরি মানিকের উত্তরসুরী ছাত্রলীগ থেকে এর বেশি কিবা আশা করতে পারে। জাহাঙ্গীরনগরে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের মাধ্যামে ক্যাম্পাসগুলোতে নারী শিক্ষার্থীরা ছাত্রলীগ দ্বারা চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন। অবিলম্বে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগকে নিষিদ্ধের মাধ্যমে সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর সহাবস্থানের রাজনীতি নিশ্চিত করার দাবি জানাই।
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার (সাবেক মন্ত্রী) অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় সিসিইউতে রয়েছেন। জাতীয় পার্টির (একাংশ) দফ ...
স্টাফ রিপোর্টার: চাঁদাবাজি, দখলবাণিজ্য ও রাজনৈতিক প্রভাবমুক্ত ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতের দাবি জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। আজ রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন ...
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) কার্যকর করার ঘোষণা দিয়েছেন রাজ্যের নবম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার ২০ মে বিকেলে নবান্নে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, ...
স্টাফ রিপোর্টার: মার্কিন যুক্তরাষ্ট্রকে সামরিক প্রয়োজনে বন্দর ও বিমানঘাঁটি ব্যবহার করতে দেওয়ার সিদ্ধান্ত বাতিল, GSOMIA ও ACSA চুক্তি স্বাক্ষর না করা এবং মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে শাহবাগে ব ...
সব মন্তব্য
No Comments