মোঃ সাইফুল্লাহ ঢালী, সাভার: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিএনপি উদ্যোগে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।আজ মঙ্গলবার সন্ধ্যায় সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে বিএনপি'র সাবেক উপজেলা সভাপতি হাজী মোহাম্মদ জামাল উদ্দিন সরকারের নেতৃত্বে বিএনপি'র একটি প্রতিনিধি দল তেঁতুলঝোড়া ইউনিয়নের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন। এই সময় হাজী মোহাম্মদ জামাল উদ্দিন সরকার বলেন, আমরা বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাতে এসেছি।এছাড়াও তিনি আরো বলেন, আগামী জাতীয় নির্বাচনে আপনারা ধানের শীষের প্রতীকের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন যেন আমরা সবাই মিলেমিশে সত্যিকারের একটি গণতান্ত্রিক দেশ গড়ে তুলতে পারি।পরবর্তীতে প্রতিটি পূজামন্ডপের জন্য আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। এসময় ঢাকা জেলা যুবদল নেতা শাওন সরকারসহ স্থানীয় বিএনপির নেতাকর্মী গণ উপস্থিত ছিলেন।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments