স্টাফ রিপোর্টার: ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ খলিল হোসেন(৫৬)কে গত ০৬/০৪/২০২৬ ইং তারিখ রাতে রাজশাহীর রাজপাড়া এলাকা থেকে যৌথ অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করেছে র্যাব-২ ও র্যাব-৫।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামি ভিকটিমকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে একাধিকবার তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে উক্ত ঘটনার প্রেক্ষিতে আসামির বিরুদ্ধে উজিরপুর থানায় একটি মামলা (মামলা নং-৩৫, ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০( সংশোধিত ২০০৩) এর ৯(১) দায়ের হয়। তদন্তকারী কর্মকর্তা মামলাটি তদন্ত শেষে আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অতঃপর আসামির অনুপস্থিতিতে অত্র মামলার বিচারকার্য শেষে বিজ্ঞ আদালত আসামি মোঃ খলিল হোসেন (৫৬)’কে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান পূর্বক গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন। উক্ত আসামির বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ইস্যূ হওয়ার পর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে গ্রেপ্তার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করে আসছিল। র্যাব-২ উক্ত আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ ও র্যাব-৫ এর আভিযানিক দল গত ০৬/০৪/২০২৬ইং তারিখ রাতে রাজশাহীর রাজপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেপ্তার করে। ভবিষ্যতে র্যাব-২ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments