ডেস্ক রিপোর্ট: আড়াই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণেে আসলেও রাজধানীর মহাখালী সাততলা বস্তির কয়েকশ’ ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ১৮ টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ সোমবার ভোর চারটার দিকে এই আগুন লাগে। তবে আগুনের সূত্রপাত কীভাবে তা এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, বস্তিতে অবৈধ গ্যাস ও বিদ্যুৎ সংযোগ রয়েছে। সেখান থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের একে একে ১৮টি ইউনিট ঘটনাস্থলে গেছে। ফায়ার সার্ভিসকর্মীদের সঙ্গে বস্তির বাসিন্দারাও আগুন নেভাতে কাজ করেন।
জানা গেছে, এই বস্তিতে কাঠ ও টিনশেডের তৈরি প্রায় দুই হাজার ঘর ছিল। বস্তিবাসীরা ঘরের সংখ্য আরো বেশি বলে জানিয়েছেন।
গত বছরের ২৪ নভেম্বরও এই বস্তিতে আগুন লেগেছিলো।
স্টাফ রিপোর্টার: আগামী ফুটবল বিশ্বকাপ বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, স্বচ্ছ ও সাশ্রয়ী প্রক্রিয়ার মাধ্ ...
স্টাফ রিপোর্টার: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার এবং অগ্রাধিকারভিত্তিতে চিহ্নিত ১০টি শিল্পগোষ্ঠীর প্রায় ৭৬ হাজার ৮১৪ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ দেশে-বিদেশে আদালতের আদেশে জব্দ বা অ ...
স্টাফ রিপোর্টার: বিশ্বব্যাপী শ্রমবাজারের পরিবর্তিত বাস্তবতায় দক্ষ জনশক্তি গড়ে তুলতে না পারলে বাংলাদেশ বিদেশের শ্রমবাজার হারানোর উচ্চ ঝুঁকিতে পড়বে বলে জাতীয় সংসদে আশঙ্কা প্রকাশ করেছেন সংরক্ষিত নারী আস ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম বলেছেন, সংসদ সদস্যদের ব্যক্তিগত সহকারীরাই তৃণমূল পর্যায়ে গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করার কারিগর। সংসদীয় ব্যবস্থাকে আরও প্রাণবন্ত ও কার ...
সব মন্তব্য
No Comments