ডেস্ক রিপোর্ট: দক্ষিণ আফ্রিকার আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।১৫ সদস্যের দলকে নেতৃত্বে থাকবেন নিগার সুলতানা জ্যোতি ।
আগামী ২৩ জানুয়ারি দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ। বিশ্বকাপের মঞ্চে নামার আগে আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।
এরপর বিশ্বকাপের আগে আইসিসির নির্ধারিত দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ৬ ফেব্রুয়ারি কেপটাউনে পাকিস্তানের বিপক্ষে এবং ৮ ফেব্রুয়ারি ভারত বিপক্ষে মাঠে নামবে জ্যোতির দল।
আগামী ১০ ফেব্রুয়ারি শুরু হওয়া আসরে এ’তে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে আছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকা। ১২ ফেব্রুয়ারি শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশ। গ্রুপ পর্বে বাংলাদেশের পরের ম্যাচগুলো যথাক্রমে- ১৪ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে, ১৭ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে এবং ২১ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
গ্রুপ-‘বি’তে আছে ইংল্যান্ড, ভারত, আয়ারল্যান্ড, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), মারুফা আকতার, দিলারা আকতার, ফাহিমা খাতুন, সালমা খাতুন, জাহানারা আলম, শামীমা সুলতানা, রুমানা আহমেদ, লতা মন্ডল, স্বর্ণা আকতার, নাহিদা আকতার, মুর্শিদা খাতুন, রিতু মনি, দিশা বিশ্বাস ও সোবহানা মোস্তারি।
স্ট্যান্ড বাই : রাবেয়া, সানজিদা আক্তার মেঘলা, ফারজানা হক পিংকি, শারমীন আক্তার সুপ্তা।
স্টাফ রিপোর্টার: ১১৬ রানে ৬ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়া বাংলাদেশকে একাই টেনে তুলেছেন লিটন দাস। অভিজ্ঞ এই ব্যাটার এক প্রান্ত আগলে রেখে দারুণ ব্যাটিংয়ে তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে ঢাকা আবাহনীকে ২-০ গোলে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে বসুন্ধরা কিংস। শুক্রবার ১৫ মে কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ...
রফিকুল ইসলাম সুজন: দেশের ইতিহাসে প্রথমবারের মতো পুরুষ ও নারী উভয় বিভাগে ঘরোয়া ফুটসাল লিগ শুরু হয়েছে। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই লিগে দুই বিভাগেই অংশ নিচ্ ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। আজ ১৫ মে ২০২৬ ইং শুক্রবার পলটনের ব্রজেন দাস সুইমিং পুলে অনুষ্ঠিত হয় ক ...
সব মন্তব্য
No Comments