ডেস্ক রিপোর্ট: বরিশালের মীরগঞ্জে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের ওপর হামলার ঘটনা ঘটেছে। রবিবার (৭ ডিসেম্বর) তার ওপর বিএনপির সন্ত্রাসীরা করেন বলে এবি পার্টির সহকারী প্রচার সম্পাদক আজাদুল ইসলাম আজাদ জানিয়েছেন।
ন্যাক্কারজনক হামলা ও হেনস্থা চেষ্টার ঘটনায় এবি পার্টির চেয়ারম্যান জনাব মজিবুর রহমান মঞ্জু এবং যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূইয়া এক বিবৃতিতে গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছেন।
নেতৃবৃন্দ বলেন, নবনির্মিত সেতুর ঠিকাদারের নিকট থেকে চাঁদা দাবির প্রেক্ষিতে একদল সন্ত্রাসী হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এ ধরনের জুলুম ও অনিয়মের প্রতিবাদ জানালে সন্ত্রাসীরা তাঁর ওপর নির্লজ্জ হামলা চালায়।
নেতৃবৃন্দ আরও বলেন, এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড একটি গণতান্ত্রিক সমাজে সম্পূর্ণ অগ্রহণযোগ্য। জুলাই-পরবর্তী বাংলাদেশে একটি বড় রাজনৈতিক দলের পক্ষ থেকে এমন বর্বর আচরণ অত্যন্ত দুঃখজনক।
তারা বলেন, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার নামে হামলা, ভয়ভীতি ও দমন-পীড়ন গণতন্ত্রকে দুর্বল করে এবং মানুষের মৌলিক অধিকারের জন্য গুরুতর হুমকি তৈরি করে।
উল্লেখ্য, বিএনপির রাজন সিকদার (সদস্য সচিব, রহমতপুর ইউনিয়ন বিএনপি), আতিক আল আমীন (সভাপতি, বাবুগঞ্জ ছাত্রদল), ফেরদৌস (সভাপতি, রহমতপুর ইউনিয়ন ছাত্রদল) এবং হাসানুজ্জামান খোকন ওরফে আর্মি খোকন (আহ্বায়ক কমিটির সদস্য, কেদারপুর ইউনিয়ন বিএনপি) প্রত্যক্ষ নেতৃত্বে এ হামলা পরিচালিত হয়।
গতকাল থেকেই হামলার আশঙ্কা জেলা এসপি অফিসকে জানানো হলেও তারা কোনো কার্যকর পদক্ষেপ নেননি,যা অত্যন্ত হতাশাজনক।
এবি পার্টির নেতৃবৃন্দ হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে তারা বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে সরকার, প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জরুরি ও কঠোর পদক্ষেপ নিতে হবে।
নেতৃবৃন্দ দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের সত্য, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানান।
,
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশের ভাষা, ধর্ম, লিঙ্গ ও জাতিসত্তার বৈচিত্র্যকে বিভাজনের হাতিয়ার নয়, বরং জাতীয় সম্পদে রূপান্তর করতে হবে। তিনি বলেন, ‘৫৬ ...
ডেস্ক রিপোর্ট: ১৬ মে ’ঐতিহাসিক ফারাক্কা দিবস’ উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিম্নোক্ত বাণী দিয়েছেন:-বাণী”১৬ মে ’ফারাক্কা দিবস’ আমাদের জাতীয় আন্দোলনের এক ঐতিহাসিক ও তাৎপর্যময় দিন। আ ...
চট্টগ্রাম অফিস: বিএনপি-জামায়াতের মধ্যে দূরত্ব সংঘাতে রূপ নিলে আওয়ামীলীগ লাভবান হবে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।আজ বন্দরনগরী চট্টগ্রামে মহানগর ...
ডেস্ক রিপোর্ট: গত ১৪ মে দেশের ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একদিনে দলীয় বিবেচনায় নতুন ভিসি নিয়োগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ ১৫ মে এক বিবৃতিতে দলটির ...
সব মন্তব্য
No Comments