ডেস্ক রিপোর্ট: নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ভারতের মাটিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অনাগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে একাধিকবার লিখিতভাবে নিজেদের অবস্থান জানিয়েছে বোর্ড।
আজ বিকালে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এ প্রসঙ্গে গণমাধ্যমে বলেন, বিসিবির অভিযোগের পর আইসিসির নিরাপত্তা বিভাগ তিনটি সম্ভাব্য ঝুঁকির বিষয় তুলে ধরেছে। তার বক্তব্য অনুযায়ী, এসব শঙ্কার বিষয় বিসিবিকে অবহিত করা হয়েছে এবং তা বিবেচনায় নিয়েই বোর্ড সতর্ক অবস্থান নিয়েছে।
তবে আসিফ নজরুলের বক্তব্যকে আইসিসির চূড়ান্ত বা আনুষ্ঠানিক সিদ্ধান্ত হিসেবে দেখছে না বিসিবি। তার মন্তব্যের কয়েক ঘণ্টা পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্রিকেট বোর্ড জানায়, বিষয়টি এখনও আইসিসির আন্তঃবিভাগীয় নিরাপত্তা পর্যালোচনার অংশ এবং এটি আনুষ্ঠানিক প্রতিক্রিয়া নয়।
বিসিবির পক্ষ থেকে আরও জানানো হয়, খেলোয়াড়, কর্মকর্তা ও সংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিশ্চিত করাই বোর্ডের প্রধান অগ্রাধিকার। সে কারণে বিশ্বকাপ আয়োজন সংক্রান্ত যে কোনো সিদ্ধান্তের আগে আইসিসির পূর্ণাঙ্গ নিরাপত্তা মূল্যায়নের ফলাফলের অপেক্ষা করা হচ্ছে।
এদিকে, আইসিসির পক্ষ থেকে এখনো পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। ফলে বাংলাদেশের বিশ্বকাপ অংশগ্রহণ ও ভেন্যু সংক্রান্ত বিষয়টি নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। আন্তর্জাতিক ক্রিকেট মহলে বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হচ্ছে।
ডেস্ক রিপোর্ট: ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। আজ ১৫ মে ২০২৬ ইং শুক্রবার পলটনের ব্রজেন দাস সুইমিং পুলে অনুষ্ঠিত হয় ক ...
স্টাফ রিপোর্টার: নতুন কুঁড়ির কাবাডি খেলোয়াড় মিথিলা খাতুনের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। একইসঙ্গে উন্নত চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য তার পরিবারের হাতে ...
ডেস্ক রিপোর্ট: দারিদ্র্যের সঙ্গে প্রতিদিন লড়াই করেও স্বপ্ন দেখা থামায়নি কিশোরী আলেয়া খাতুন। নাটোরের লালপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম জোতদৈবকির কৃষক পরিবারের এই মেয়ে এখন জেলার নারী ফুটবলের নতুন বিস্ময়। ‘ ...
স্টাফ রিপোর্টার: নাহিদ রানার আগুনঝরা বোলিংয়ে ঘরের মাঠে প্রথমবারের মতো পাকিস্তানকে টেস্টে হারিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে সফরকারীদের ১০৪ রান ...
সব মন্তব্য
No Comments