ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের ৪ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার সন্ধ্যায় শহরের বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা সবাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী। তারা এসব ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় দায়েরকৃত হত্যা চেষ্টা ও নাশকতা মামলার আসামী। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোজাফফর হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন শহরের কান্দিপাড়ার বাসিন্দা ও ওলামা সমন্বয় পরিষদের সভাপতি ক্বারী আনাছ মিয়া (৫৫), পৌর এলাকার শিমরাইল কান্দির বাসিন্দা, জেলা ভ্যান রিকসা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক দুলাল মিয়া (৪৮), সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা গ্রামের বাসিন্দা ও সুহিলপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শওকত মিয়া (২৭) ও শহরের উত্তর শেরপুরের বাসিন্দা এবং ৪ নং ওয়ার্ড শ্রমিকলীগের সাধারণ সম্পাদক সুমন মিয়া (৩৫)। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোজাফফর হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, গ্রেপ্তারকৃতরা সদর থানায় দায়েরকৃত হত্যা চেষ্টা ও নাশকতা মামলার আসামী। সোমবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলা উপজেলার হিরনপুর এলাকায় শিক্ষা ও মানবিক সহায়তামূলক কার্যক্রমের মাধ্যমে ইতিবাচক আলোচনায় এসেছে শাহাবুদ্দিন শিক্ষা ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি শিক্ষার ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: পিরোজপুরের স্বরূপকাঠীতে (নেছারাবাদ) নিখোঁজ হওয়ার একদিন পর নির্মল হালদার ওরফে নির্মল ওঝা (৬০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার স্ব ...
অনিক রায়, ফরিদপুর অফিস: রাজবাড়ীর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। উদ্ধার করা মাদকের আনুমানিক অবৈধ বাজারমূ ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সব মন্তব্য
No Comments