বরিশাল-৩ আসন
রাহাদ সুমন, বরিশাল: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে ভোটের হাওয়া নতুন করে ঘুরতে শুরু করেছে। কারাগারে থেকেও প্রতিদ্বন্দ্বিতার জানান দিলেন জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু।
রবিবার (২১ ডিসেম্বর) বিকেলে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে টিপুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তাঁর দুজন অনুসারী।
কারাগারে থেকেও টিপুর মনোনয়নপত্র সংগ্রহের কারণে এখন অপেক্ষার পালা এই আসনে প্রতিদ্বন্দ্বিতা কোন দিকে গড়ায়। এই আসনের ভোটের সমীকরণ যে সহজ থাকছে না, তা স্পষ্ট হয়ে উঠছে মনোনয়নপর্বের শুরুতেই।
উপজেলা প্রশাসনের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, শাওন নামের এক যুবক জাপান সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপুর পক্ষে মনোনয়নপত্র কিনেছেন। এই খবর ছড়িয়ে পড়তেই মুলাদী-বাবুগঞ্জ নিয়ে গঠিত বরিশাল-৩ আসন জুড়ে নির্বাচন ঘিরে নতুন আলোচনা শুরু হয়।
বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা বলেন, দুজন ব্যক্তি এসে জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সে সময় আমি কেন্দ্র পরিদর্শনে ছিলাম। জাতীয় পার্টি নিষিদ্ধ বা অনিবন্ধিত কোনো দল নয়। সে কারণে নিয়ম অনুযায়ী মনোনয়নপত্র দেওয়া হয়েছে।
তিনবারের সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু বর্তমানে কারাগারে।
গত ১৪ নভেম্বর ঢাকার কেরানীগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলা এবং বিএনপির কার্যালয় পোড়ানোর মামলাসহ একাধিক মামলার আসামি হিসেবে তিনি এখন বরিশাল কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। একই সঙ্গে তিনি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য।
এদিকে বরিশাল-৩ আসনে প্রার্থীদের তালিকাও স্পষ্ট হচ্ছে। বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন দলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন। জামায়াতে ইসলামীর প্রার্থী বরিশাল মহানগর জামায়াতের আমির জহির উদ্দিন মুহাম্মদ বাবর। ইসলামী আন্দোলনের প্রার্থী হয়েছেন দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম,এবি পার্টির প্রার্থী ব্যারিষ্টার ফুয়াদ।
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশের ভাষা, ধর্ম, লিঙ্গ ও জাতিসত্তার বৈচিত্র্যকে বিভাজনের হাতিয়ার নয়, বরং জাতীয় সম্পদে রূপান্তর করতে হবে। তিনি বলেন, ‘৫৬ ...
ডেস্ক রিপোর্ট: ১৬ মে ’ঐতিহাসিক ফারাক্কা দিবস’ উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিম্নোক্ত বাণী দিয়েছেন:-বাণী”১৬ মে ’ফারাক্কা দিবস’ আমাদের জাতীয় আন্দোলনের এক ঐতিহাসিক ও তাৎপর্যময় দিন। আ ...
চট্টগ্রাম অফিস: বিএনপি-জামায়াতের মধ্যে দূরত্ব সংঘাতে রূপ নিলে আওয়ামীলীগ লাভবান হবে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।আজ বন্দরনগরী চট্টগ্রামে মহানগর ...
ডেস্ক রিপোর্ট: গত ১৪ মে দেশের ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একদিনে দলীয় বিবেচনায় নতুন ভিসি নিয়োগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ ১৫ মে এক বিবৃতিতে দলটির ...
সব মন্তব্য
No Comments