শরীফুল ইসলাম: ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ১৬ জন নেতাকর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
২১ জানুয়ারি (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে সিট দখল নিয়ে সংঘর্ষের ঘটনায় এ শাস্তি দেওয়া হয়। সংঘর্ষ চলাকালে সাংবাদিক ফাহাদ বিন সাঈদ ও আহসান হাবিব রিয়াদ হামলার শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবু নাঈম আব্দুল্লাহ ওরফে যাযাবর নাঈমকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এছাড়া জয় মোড়ল, লোবন মোখলেছ, তানভীর আহমেদ তুহিন এবং মোস্তফা ফাহিম সিরাজির স্নাতক ও স্নাতকোত্তর সনদ বাতিল করা হয়েছে।
নানা মেয়াদে বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন,সামিউল হক হিমেল (এক বছর), মাছুম বিল্লাহ (এক বছর), রেজওয়ানুল কবীর রাব্বি (তিন বছর),আবু রায়হান (তিন বছর), গালিব ফয়সাল নির্ঝর (দুই বছর),সৌমিক জাহান (তিন বছর),নাঈমুল ইসলাম অনিক (এক বছর), পবিত্র মন্ডল (এক বছর), আব্দুল্লাহ আল শাহরিয়ার (এক বছর)
এ ছাড়া হাবিবুল্লাহ ও নয়ন হাসানের সনদ এক বছরের জন্য স্থগিত করা হয়েছে।
তিন সদস্যের তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে গত ১৬ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ৮৭তম সিন্ডিকেট সভায় এই শাস্তিমূলক সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ বজায় রাখতে তারা এ ধরনের শৃঙ্খলাহীন কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।
স্টাফ রিপোর্টার: উচ্চশিক্ষা ও বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন দেখিয়ে হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অভিযোগকারীদে ...
ডেস্ক রিপোর্ট: আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর নতুন ভাইস-চ্যান্সেলর হিসেবে যোগদান করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. একরামুল হক। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর-এঁর অনুমো ...
স্টাফ রিপোর্টার; পূর্নাঙ্গ উৎসব ভাতা প্রদান ও মাদ্রাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে আসন্ন বাজেটে শিক্ষাখাতে জাতীয় বাজেটের ২০ শতাংশ বরাদ্দের দাবি জানিয়েছেন বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স ...
সব মন্তব্য
No Comments