দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
বিশেষ প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর বলেছেন, “বাংলাদেশ আমাদের ঘনিষ্ঠ প্রতিবেশী ও গুরুত্বপূর্ণ অংশীদার। দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ সহজ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
এই মন্তব্য তিনি করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান-এর সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকের সূচনা বক্তব্যে। বুধবার ভারতের রাজধানী নয়াদিল্লি-তে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ভারত বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ করার উদ্যোগ নিচ্ছে। বিশেষ করে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা দ্রুত ও সহজভাবে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই কার্যক্রম শুরু হতে পারে বলে জানানো হয়েছে।
বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। উভয় পক্ষই বাণিজ্য, যোগাযোগ, স্বাস্থ্য ও অন্যান্য সহযোগিতামূলক ক্ষেত্রে কাজ এগিয়ে নেওয়ার বিষয়ে একমত হয়েছে। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতেও আলোচনা হয়েছে।
এছাড়া, বৈঠকে ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শহিদ শরিফ বিন ওসমান হাদি হত্যা মামলার দুই আসামিকে নিয়ে আলোচনা হয়। এ বিষয়ে ভারত তাদের বাংলাদেশে ফেরত পাঠাতে সম্মতি দিয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
দুই দেশই ভবিষ্যতে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে নিয়মিত সংলাপ ও পরামর্শ অব্যাহত রাখার বিষয়ে সম্মত হয়েছে, যা আঞ্চলিক স্থিতিশীলতা ও পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।
স্টাফ রিপোর্টার: হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর দায়ে সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহানের বিচারের দাবিতে ফুঁসে উঠছে দেশের সব পেশার মানুষ। সকল বাধা উপেক ...
ডেস্ক রিপোর্ট: দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এছাড়া পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে ...
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম গণতান্ত্রিক শাসনব্যবস্থা, টেকসই উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা এবং বহুপাক্ষিক সহযোগিতার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। গতকাল নিউইয়র ...
স্টাফ রিপাের্টার: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল, যা ‘নীল প্যানেল’ নামে পরিচিত। সভাপতি পদে বি ...
সব মন্তব্য
No Comments