স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি বৈঠক আজ (বৃহস্পতিবার) বিকেল ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। বুধবার অধিবেশন শেষে স্পিকার বৈঠকটি আজ বিকেল পর্যন্ত মুলতবি ঘোষণা করেন।
আজকের কার্যসূচিতে প্রশ্নোত্তর পর্ব দিয়ে অধিবেশন শুরু হবে। এতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছে প্রশ্ন উত্থাপন এবং উত্তর প্রদান করা হবে।
কার্যপ্রণালী বিধির ৭১ বিধির আওতায় জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশসমূহও নিষ্পত্তি করা হবে।
বৈঠকে বেসরকারি সদস্যদের পক্ষ থেকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রস্তাব উত্থাপন করা হবে। গাইবান্ধা-৪ আসনের সদস্য মোহাম্মদ শামীম কায়সার রংপুর সুগার মিলস লিমিটেড পুনরায় চালুর প্রস্তাব উত্থাপন করবেন। ময়মনসিংহ-১০ আসনের সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান গফরগাঁও উপজেলায় একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব দেবেন।
এছাড়া ফেনী-2 আসনের সদস্য জয়নাল আবদিন ফেনী জেলা সদরে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার প্রস্তাব, নারায়ণগঞ্জ-৩ আসনের সদস্য আজহারুল ইসলাম মান্নান সিদ্ধিরগঞ্জ থানায় ২০০ শয্যার একটি হাসপাতাল নির্মাণের প্রস্তাব এবং গাইবান্ধা-১ আসনের সদস্য মো. মাজেদুর রহমান সুন্দরগঞ্জ উপজেলার পূর্বাঞ্চলের সাতটি ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের প্রস্তাব উত্থাপন করবেন।
উপস্থাপিত প্রস্তাবগুলোর সংশোধনী পৃথকভাবে প্রদান করা হয়েছে।
অন্যদিকে বরিশাল-৩ আসনের সদস্য ও বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদীন কার্যপ্রণালী বিধির ২১১(১) অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির রিপোর্ট সংসদে উপস্থাপন করবেন।
এছাড়া মহামান্য রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা অব্যাহত থাকবে।
সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত কার্যসূচি অনুযায়ী, আজকের বৈঠকে জনকল্যাণ ও আঞ্চলিক উন্নয়নসংক্রান্ত বিষয়গুলো গুরুত্ব পাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে। ঈদযাত্রার চতুর্থ দিনের টিকিট হিসেবে আজ শনিবার ২৬ মে’র আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হচ্ছে। বাংলাদেশ রেলওয়ে এবার যাত্রী ...
স্টাফ রিপোর্টার: হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর দায়ে সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহানের বিচারের দাবিতে ফুঁসে উঠছে দেশের সব পেশার মানুষ। সকল বাধা উপেক ...
ডেস্ক রিপোর্ট: দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এছাড়া পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে ...
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম গণতান্ত্রিক শাসনব্যবস্থা, টেকসই উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা এবং বহুপাক্ষিক সহযোগিতার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। গতকাল নিউইয়র ...
সব মন্তব্য
No Comments