কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় বিকল্প জীবিকায়নের লক্ষ্যে গ্রামীন ২০ জন কিশোরীকে সেলাই প্রশিক্ষন প্রদান করা হয়েছে। এসব কিশোরীদের দেয়া হয় হাতে কলমে প্রশিক্ষন। বে-সরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ এনশিয়র প্রটেকশন এন্ড জাস্টিস থ্রু ইন্টিগ্রেটেড এপ্রোচ এর উদ্যোগে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হাজিপুর সাইক্লোন সেন্টারের হল রুমে তিনদিন ব্যাপী এ প্রশিক্ষনের আয়োজেন করা হয়। এ কর্মশালায় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ ইপজিয়া প্রকল্পের প্রোগ্রাম অফিসার সীমা ভেরোনিকা রোজারিও, হাজিপুর সিপিসি কমিটির সাধারন সম্পাদক এলবার্ট শোভন বিশ্বাস, সহ-সম্পাদক জুলিয়েট বাড়ৈ প্রমুখ।
ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ ইপজিয়া প্রকল্পের প্রোগ্রাম অফিসার সীমা ভেরোনিকা রোজারিও বলেন, গ্রামীন কিশোরী মেয়েদের পড়াশুনার পাশাপাশী স্বাবলম্বী করে তোলার জন্য ও পরিবার পর্যায়ে বিকল্প আয়ের লক্ষে অভিজ্ঞ ট্রেইনার দ্বারা ৩ দিন ব্যাপি ২০ জনকে হাতে কলমে এবং মৌলিক প্রশিক্ষন দেয়া হচ্ছে। পরবর্তীতে এসব কিশোরীদের মাঝে সেলাই মেশিন প্রদান করা হবে।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় বিথী আক্তার (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার তিন বছর বয়সী শিশুপুত্র আব্দুর রহমান গুরুতর আহত হয়েছে। শুক্রবার রাত ১১টার দিকে দেবীগঞ্জ-ডোমার ...
রাজু ভূঁইয়া সুনামগঞ্জ প্রতিনিধি : শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি, পুলিশিং বাড়ী বাড়ী নিরাপদ সমাজ গড়ি, কমিউনিটি পুলিশিং এর মুলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা ...
সব মন্তব্য
No Comments