ডেস্ক রিপোর্ট: গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশনিং, ডর্মেটরি, হাসপাতাল, মেটার্নিটি সেন্টার এবং পরিবহনের ব্যবস্থা
করার জন্য বাজেটে বরাদ্দ দাবী করেছে সংগঠন জাতীয়
গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। ঘোষিত ৬ লক্ষ কোটি টাকার বাজেটে দেশের ৮৩% বৈদেশিক মুদ্রা অর্জনকারী গার্মেন্টস শ্রমিকদের জন্য কোন বরাদ্দ না থাকার প্রতিবাদে আজ শুক্রবার সকাল ১১ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত গার্মেন্টস শ্রমিক লাল পতাকা প্রতিবাদ মিছিল হতে এ দাবী জানানো হয়।
মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি জনাব আমিরুল
হক্ আমিন । বক্তব্য রাখেন ফেডারেশনের সাধারন সম্পাদক মিসেস আরিফা আক্তার, কেন্দ্রীয় নেতা মিস সাফিয়া পারভিন, রফিকুল ইসলম রফিক, মিসেস নাসিমা আক্তার ও ইসরাত জাহান ইলা প্রমূখ।
সংহতি বক্তব্য রাখেন: ইন্ডাষ্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল এবং একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব কামরুল হাসান।সমাবেশ শেষে প্রতিবাদ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফেডারেশনের কেন্দ্রীয় কার্যালয়ে এসে শেষ হয়।
স্টাফ রিপোর্টার: আগামী ফুটবল বিশ্বকাপ বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, স্বচ্ছ ও সাশ্রয়ী প্রক্রিয়ার মাধ্ ...
স্টাফ রিপোর্টার: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার এবং অগ্রাধিকারভিত্তিতে চিহ্নিত ১০টি শিল্পগোষ্ঠীর প্রায় ৭৬ হাজার ৮১৪ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ দেশে-বিদেশে আদালতের আদেশে জব্দ বা অ ...
স্টাফ রিপোর্টার: বিশ্বব্যাপী শ্রমবাজারের পরিবর্তিত বাস্তবতায় দক্ষ জনশক্তি গড়ে তুলতে না পারলে বাংলাদেশ বিদেশের শ্রমবাজার হারানোর উচ্চ ঝুঁকিতে পড়বে বলে জাতীয় সংসদে আশঙ্কা প্রকাশ করেছেন সংরক্ষিত নারী আস ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম বলেছেন, সংসদ সদস্যদের ব্যক্তিগত সহকারীরাই তৃণমূল পর্যায়ে গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করার কারিগর। সংসদীয় ব্যবস্থাকে আরও প্রাণবন্ত ও কার ...
সব মন্তব্য
No Comments