জাকির হোসেন আজাদী: আগামী ২০ আগস্ট বাংলাদেশ মিউজিশিয়ান ফাউন্ডেশন (BMF) -এর
নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আসন্ন এই নির্বাচনে
বাংলাদেশের খ্যাতিমান তবলা বাদক মিউজিশিয়ানদের প্রিয় মুখ সুশান্ত কুমার ঘোষ (রতন) অর্থ সম্পাদক পদে লড়ছেন। এই নির্বাচন বিষয়ে তাঁর সঙ্গে বিস্তারিত কথা হয়। সেই সময় তিনি সকল ভোটারের সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, " সুপ্রিয় যন্ত্র শিল্পী বৃন্দ সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম ও ভালোবাসা। আগামী ২০ আগস্ট বাংলাদেশ মিউজিশিয়ান ফাউন্ডেশন (BMF) -এর নির্বাচন। উক্ত নির্বাচনে "অর্থ সম্পাদক" পদে নমিনেশন ফর্ম গ্রহন করেছি। আমার ভালবাসার মিউজিশিয়ান ভাইদের কাছ থেকে মূল্যবান ভোট আশির্বাদ কামনা করছি।"
তিনি আরও বলেন, " আমি বিটিভিতে ২০০০ সালে যন্ত্র সঙ্গীতে তবলার অডিশনে পাস করেছিলাম।
আমি যখন প্রাইমারি স্কুলে পড়ি তখন থেকেই তবলার তালিম নেওয়া শুরু করছি।
আমার প্রথম ওস্তাদ শিব কুমার সরকার, উনার কাছে আমার হাতে খড়ি। প্রায় অনেক বছরই তালিম নিয়েছি। উনি অনেক দিন আগেই প্রয়াত হয়েছেন।
উজ্জল সিংহ রায় দোলন উনার কাছেও তালিম নিয়েছি। বর্তমানে উনি কানাডায় রয়েছেন।
২০০০ সাল থেকেই বাংলাদেশ এর প্রায় সব গায়ক গায়িকাদের সাথেই বাজিয়ে আসছি। লিজেন্ড আর্টিস্ট সাবিনা ইয়াসমিন, সামিনা চৌধুরী, সুবীর নন্দী, আব্দুল হাদী, এন্ড্র কিশোর, কনক চাপা, উনাদের সাথে বাজিয়েছি। মনির খান,ডলি সায়ন্তনি,বাদশা বুলবুল, ন্যান্সি, কণা, আসিফ, আকবর ওদের সাথেও বাজিয়েছি।
আমাদের দেশের বাহিরে গায়ক গায়িকা মিতালী মুখার্জী , হৈমন্তি শুক্লা, বাপ্পী লাহেড়ী, পবন দাশ বাউল, ওনাদের সাথেও বাজিয়েছি।
তিনি বলেন, " আসন্ন মিউজিশিয়ান ফাউন্ডেশনের নির্বাচনে অর্থ সম্পাদক নির্বাচিত হলে প্রিয় এই সংগঠনের উত্তরোত্তর উন্নয়ন ও সমৃদ্ধি করার জন্য নিরলস কাজ করে যাবো। মিউজিশিয়ান ভাইদের ভাগ্য উন্নয়নে সর্বাত্বক প্রচেষ্টা চালিয়ে যাবো এই আশাবাদ ব্যক্ত করছি।
ডেস্ক রিপোর্ট: গত ১১ মে, সোমবার আনুমানিক রাত দশটার দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বাচসাস-এর বর্তমান কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এবং দৈনিক রূপালী বাংলাদেশের বি ...
স্টাফ রিপোর্টার: ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ শীর্ষক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের বিষয়ে মডেল ও অভিনেত্রী জেবা জান্নাত অভিযোগ উত্থাপন করেছেন যে, তিনি একটি একক নাটকে অভিনয়ের উদ্দেশ্যে মৌখিকভাবে চুক্তিবদ্ধ হন ...
ডেস্ক রিপোর্ট বরেণ্য নাট্যকার, নির্দেশক ও অভিনেতা ‘মঞ্চসারথি’ আতাউর রহমান সোমবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ ...
স্টাফ রিপোর্টার: সোনালি পর্দার সেই অমর স্মৃতির উত্তরাধিকার নিয়ে এবার চলচ্চিত্রের আঙিনায় এক নতুন লড়াইয়ের সুর বেজে উঠেছে। দুই কিংবদন্তির উত্তরসূরি এক হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির হাল ধরতে। আ ...
সব মন্তব্য
No Comments