রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধিঃ শেরে বাংলার স্মৃতিধণ্য পূণ্যভূমি বানারীপাড়া উপজেলার চাখারে ১০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ৩টি ভবন ( হাসপাতাল, ডাক্তার ও নার্সদের আবাসস্থল) পুনঃনির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার বিকেলে বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মোঃ শাহে আলম প্রধান অতিথি হিসেবে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এসময় তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা দেশের মানুষের দোর গোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিয়েছেন। করোনার মহামারী থেকে দেশের মানুষকে বাঁচাতে তিনি বিনামূল্যে ভ্যাকসিন দেওয়াসহ নানা পদক্ষেপ নিয়েছেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কবির হাসান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চাখারের সদ্য সাবেক চেয়ারম্যান খিজির সরদার,নবনির্বাচিত চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু,আওয়ামী লীগ নেতা ডা. খোরশেদ আলম সেলিম,বানারীপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু,চাখার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ.মালেক হাওলাদার,সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান মিলন,এমপির এপিএস জসিম উদ্দিন মোল্লা,পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শিক্ষক হায়দার আলী প্রমুখ। এছাড়াও স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: ‘কুমিল্লা’ নামেই বিভাগ হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, “কুমিল্লা নামে বিভাগ হওয়াটা যদি এই অঞ্চলের জনগণের দাবি হয়ে থাকে, ইনশাল্লাহ সেটির বাস্তবায়ন হবে। ব ...
ডেস্ক রিপোর্ট: দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘচুাপটি একই এলাকায় অবস্থান করছে। অপর একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে। ঈদযাত্রার চতুর্থ দিনের টিকিট হিসেবে আজ শনিবার ২৬ মে’র আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হচ্ছে। বাংলাদেশ রেলওয়ে এবার যাত্রী ...
স্টাফ রিপোর্টার: হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর দায়ে সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহানের বিচারের দাবিতে ফুঁসে উঠছে দেশের সব পেশার মানুষ। সকল বাধা উপেক ...
সব মন্তব্য
No Comments