স্টাফ রিপোটার: উপমহাদেশের প্রখ্যাত শিল্পী ড. ভূপেন হাজারিকা’র ১১ তম প্রয়াণ দিবস উপলক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ৫ নভেম্বর, শনিবার সন্ধ্যা ৬টায় একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে.এম খালিদ এমপি। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অসীম কুমার উকিল এমপি এবং ফ্রেন্ডস অব বাংলাদেশের প্রধান সমন্বয়কারী এ এস এম শামসুল আরেফিন। আলোচক হিসেবে ছিলেন বিশিষ্ট কন্ঠশিল্পী মনীষা হাজারিকা এবং ব্যতিক্রম মাসদোর সভাপতি ড. সৌমেন ভারতীয়া।
আলোচনা শেষে শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা। দুটি সমবেত সঙ্গীত পরিবেশন করে ঢাকা সাংস্কৃতিক দল। সমবেত নৃত্য ‘আজ জীবন খুঁজে পাবি’ এবং ‘সাঁজিয়ে দু'পাটি মাথার খোপাটি’ পরিবেশন করে একাডেমির নৃত্যদল। একক সঙ্গীত ‘বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের’, ‘দোলা হে দোলা’, ‘দিল হুম হুম করে’, ‘We are the same boat brother’ পরিবেশন করেন আসাম(ভারত) থেকে আগত শিল্পী ময়ূখ হাজারিকা। একক সঙ্গীত ‘সবার হৃদয়ে রবীন্দ্রনাথ’ ও ‘আমি এক যাযাবর’ পরিবেশন করেন শিল্পী মিসমি বোস। একক সঙ্গীত ‘মানুষ মানুষের জন্য’ পরিবেশন করেন ড. মাঈনু দেবী। একক সঙ্গীত ‘তুমি নতুন পুরুষ, তুমি নতুন নারী’ এবং ‘হৃদয়ের ব্যথা বিরহের কথা’ পরিবেশন করেন শিল্পী গীতাঞ্জলি কাকতি। একক সঙ্গীত ‘রঙিলা বাঁশিতে’ পরিবেশন করেন শিল্পী দ্বিপশিখা ভরালি।
বাংলাদেশী শিল্পীদের মধ্যে সংগীত পরিবেশন করে শিল্পী লিয়াকত আলী লাকী, ইয়াসমিন আলী এবং দিলবাহার খান।
ডেস্ক রিপোর্ট: ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। অভিনয় ও সৌন্দর্য দিয়ে মাতিয়ে রেখেছেন বছরের পর বছর। এক সময়ের ব্যস্ত এই নায়িকা এখন অভিনয় থেকে অনেক দূরে। বিরতি দিয়ে মাঝে তিনটি সিনেমা ...
ডেস্ক রিপোর্ট: গত ১১ মে, সোমবার আনুমানিক রাত দশটার দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বাচসাস-এর বর্তমান কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এবং দৈনিক রূপালী বাংলাদেশের বি ...
স্টাফ রিপোর্টার: ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ শীর্ষক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের বিষয়ে মডেল ও অভিনেত্রী জেবা জান্নাত অভিযোগ উত্থাপন করেছেন যে, তিনি একটি একক নাটকে অভিনয়ের উদ্দেশ্যে মৌখিকভাবে চুক্তিবদ্ধ হন ...
ডেস্ক রিপোর্ট বরেণ্য নাট্যকার, নির্দেশক ও অভিনেতা ‘মঞ্চসারথি’ আতাউর রহমান সোমবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ ...
সব মন্তব্য
No Comments