মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী: রাজশাহী মহানগরীতে মোতালেব হোসেন বাপ্পি (২৭) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে অত্মহত্যা করেছে। সোমবার (২০ ফেব্রুয়ারী) সন্ধা ৭টায় নগরীর বোয়ালিয়া থানাধীন রানীনগর শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত মোতালেব হোসেন বাপ্পি ওই এলাকার মৃত বাবু আলমের ছেলে।
মৃত বাপ্পির মা মর্জিনা জানায়,সোমবার দুপুরের খাওয়া শেষে বাপ্পি তার নিজ শয়নকক্ষে ঘুমাতে যায়। সন্ধা হয়ে গেলেও ঘর থেকে বের হচ্ছে না দেখে তার ঘরের দরজায় ধাক্কা দেই। ভেতর থেকে কোন সাড়া শব্দ না পেয়ে আশ-পাশের লোকজনকে ডাকেন তিনি।
এসময় প্রতিবেশীরা তার ঘরের দরজা ভেঙ্গে দেখেন গামছা পেচিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় বাপ্পির নিথর দেহ ঝুলে আছে। এসময় তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে বোসপাড়া ফাঁড়ির ইনচার্জ এসআই মসলেম ঘটনাস্থলে এসে বাপ্পির মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
এদিকে স্থানীয় জানায়, স্ত্রী’র বাবার বাড়ী গেছে। তাঁর সাথে কলোহের জের ধরে বাপ্পি আত্মহত্যা করেছে।
জানতে চাইলে বোসপাড়া ফাঁড়ির ইনচার্জ এসআই মোসলেম জানান, বাপ্পি নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা (ইউডি) রুজু করা হবে বলেও জানান তিনি।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments