স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধনের জন্য আবেদন করা সাংবাদিক ও পর্যবেক্ষকদের ব্যক্তিগত তথ্য অনলাইনে ফাঁস হওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৪ হাজার সাংবাদিকের সংবেদনশীল তথ্য প্রকাশ্যে চলে আসে।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেল আনুমানিক ৪টার দিকে নির্বাচন কমিশনের নির্ধারিত ওয়েবসাইট pr.ecs.gov.bd–এ প্রবেশ করলে সাংবাদিকদের আবেদনসংক্রান্ত একটি তালিকা উন্মুক্ত অবস্থায় দেখা যায়। ওই তালিকায় আবেদনকারীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর, মোবাইল ফোন নম্বরসহ পূর্ণাঙ্গ আবেদনের কপি সংযুক্ত ছিল।
নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের জন্য সাংবাদিকদের কার্ড পেতে অনলাইনে আবেদন করতে হয়। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই এসব তথ্য ওয়েবসাইটে সংরক্ষিত ছিল বলে জানা গেছে। তবে কীভাবে সেগুলো সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হয়ে যায়, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি।
ঘটনাটি নজরে আসার পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং সাংবাদিক মহলে উদ্বেগ তৈরি হয়। ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্য ফাঁস হওয়ায় তথ্য নিরাপত্তা ও সাইবার সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং অনাকাঙ্ক্ষিতভাবে তথ্য উন্মুক্ত হয়ে থাকলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তথ্য সুরক্ষায় ভবিষ্যতে আরও সতর্কতা অবলম্বনের আশ্বাস দেওয়া হয়েছে।
ডেস্ক রিপোর্ট অন্তর্বর্তী সরকারের আমলে মাজারে হামলাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে বিবেচনার সুযোগ নেই বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। ঢাকার ঐতিহ্যবাহী শাহ আলীর মাজারে হামলার ঘট ...
স্টাফ রিপোর্টার: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার, ১৬ মে ২০২৬ রাত সাড়ে ৮টার দিকে মোহাম্ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় ঐকমত্য ও স্বচ্ছতার ভিত্তিতে চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নেওয়ার ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সরকার রাষ্ট্র ও সমাজকে নতুনভাবে মেরামত কর ...
স্টাফ রিপোর্টার: ‘কুমিল্লা’ নামেই বিভাগ হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, “কুমিল্লা নামে বিভাগ হওয়াটা যদি এই অঞ্চলের জনগণের দাবি হয়ে থাকে, ইনশাল্লাহ সেটির বাস্তবায়ন হবে। ব ...
সব মন্তব্য
No Comments