ডেস্ক রিপোর্ট: দেশের শীর্ষ স্থানীয় বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি., ৩১ মার্চ ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ব্যাংকের পরিচালনা পর্ষদ বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫ তারিখে অনুষ্ঠিত পর্ষদ সভায় এই প্রতিবেদন অনুমোদন করেছে।
২০২৫ সালে প্রথম প্রান্তিক শেষে ব্যাংকের কনসোলিডেটেড ভিত্তিতে কর পরবর্তী নিট মুনাফায় ৫৯ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। ২০২৫ সালের প্রথম প্রান্তিক শেষে ব্যাংকের নিট মুনাফা হয়েছে ২০৯ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ১৩২ কোটি টাকা। ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৮৫ টাকা যা গত বছরের একই সময়ে ছিল ১.১৬ টাকা।
২০২৫ এর প্রথম প্রান্তিক শেষে ব্যাংকের শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) এবং শেয়ার প্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে যথাক্রমে ৩৪.৪৪ টাকা এবং ১৩.৪৩ টাকা, যা বিগত বছরের একই সময়ে ছিল যথাক্রমে ৩০.৭২ টাকা এবং (১.১৯) টাকা।
২০২৫ এ প্রথম প্রান্তিক শেষে কনসোলিডেটেড ভিত্তিতে ব্যাংকের মোট সম্পদের পরিমান দাঁড়িয়েছে ৫৭,৬৩৩ কোটি টাকা এবং ঋণ ও অগ্রীম এর পরিমান দাঁড়িয়েছে ৩৩,৬২৩ কোটি টাকা। প্রথম প্রান্তিক শেষে প্রাইম ব্যাংকের ঝুঁকি ভিত্তিক মূলধন পর্যাপ্ততার হার দাঁড়িয়েছে ১৭.০২ শতাংশ।
প্রাইম ব্যাংক পিএলসি সর্বদা উদ্ভবনী ব্যাংকিং সল্যুশন, টেকসই প্রবৃদ্ধি এবং গ্রাহকদের সর্বোচ্চ সেবা দেওয়ার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।
স্টাফ রিপোর্টার: টানা দুই দফা বাড়ানোর পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪ ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা ও ফুটবলে শিশু-কিশোরদের অংশগ্রহণ বাড়াতে যৌথভাবে নতুন সামাজিক যোগাযোগমাধ্যম চ্যালেঞ্জ চালু করেছে মেটলাইফ ও গ্লোবাল সিটিজেন।‘ফুটওয়ার্ক ফর ফিউচার্স’ নামের এই উদ্যোগের আওতায় বিশ্বের ...
ডেস্ক রিপোর্ট: দেশের ক্রমবর্ধমান সৌরশক্তি খাতের সম্ভাবনা এবং ব্যবসায়িক কৌশল সম্পর্কে কর্মীদের ধারণা আরও সমৃদ্ধ করতে ‘সোলার বিজনেস স্ট্র্যাটেজিস ইন বাংলাদেশ মার্কেট’ শীর্ষক একটি প্রশিক্ষণ সেশনের আয়োজন ...
স্টাফ রিপোর্টার: কোরবানি ঈদকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এবছর ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম গত বছরের তুলনায় ২ টাকা বাড়ানো হয়েছে।এবছর ঢাকায় গরুর প্ ...
সব মন্তব্য
No Comments