স্টাফ রিপোর্টার: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার কামারগ্রামে অবস্থিত আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রী কলেজ-এর গভর্নিং বডির সভাপতি মনোনীত হয়েছেন বিশিষ্ট চিকিৎসক ও সমাজকর্মী ডা. মাফরুহা রহমান।
বিশিষ্ট কনসালটেন্ট সনোলজিস্ট ডা. মাফরুহা রহমান সমাজকল্যাণমূলক সংস্থা কাঞ্চন মুন্সি ফাউন্ডেশনের ট্রেজারার এবং বেগম শাহানারা একাডেমীর অন্যতম পৃষ্ঠপোষক ও ম্যানেজিং কমিটির সভাপতি।
সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক আব্দুল হাই সিদ্দিক সরদার স্বাক্ষরিত চিঠিতে আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রী কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ডা. মাফরুহা রহমানকে গভর্নিং বডির অ্যাডহক কমিটির সভাপতি মনোনয়নের চিঠি দেওয়া হয়। চিঠিতে আগামী ছয় মাসের মধ্যে নির্বাচনের মাধ্যমে নিয়মিত কমিটি করার কথা বলা হয়েছে।
উল্লেখ্য, আলফাডাঙ্গার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানসহ সার্বিক উন্নয়নের প্রাণপুরুষ মরহুম কাঞ্চন মুন্সী পরিবারের সদস্য ডা. মাফরুহা রহমান জনপ্রিয় দৈনিক ঢাকা টাইম ও সাপ্তাহিক এই সময়ের ব্যবস্থাপনা সম্পাদকের দায়িত্বে আছেন। এমবিবিএস ডিগ্রী লাভের পর তিনি কানাডা থেকে এডিএম ডিগ্রী নিয়েছেন। এছাড়া তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক হেলথে মাস্টার্স ডিগ্রীও নিয়েছেন।
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তিন দিনব্যাপী (২০-২২ মে) ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।২০ মে ...
পিরোজপুর অফিস: বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে পিরোজপুরের জিয়ানগরে অনুষ্ঠিত হয়েছে “শহীদ জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট” এর ফাইনাল খেলা। খেলাকে ঘিরে ক্রীড়াপ্রেমী মানুষ, তরুণ সমাজ ও বিভিন্ন শ্রে ...
যশোর অফিস: কেশবপুর উপজেলার বসুন্দিয়া গ্রামে বিশিষ্ট কবি ও নাট্যকার বিশ্বজিৎ ঘোষের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গত রবিবার গভীর রাতে ফাঁকা বাড়ির জানালার গ্রিল কেটে ও দেয়ালের একাংশ ভেঙে ভেতরে ঢোকে ...
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলা উপজেলার হিরনপুর এলাকায় শিক্ষা ও মানবিক সহায়তামূলক কার্যক্রমের মাধ্যমে ইতিবাচক আলোচনায় এসেছে শাহাবুদ্দিন শিক্ষা ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি শিক্ষার ...
সব মন্তব্য
No Comments