বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ রাণীশংকৈল উপজেলার চুরি হওয়া তিনটি ট্রান্সফরমার ও ট্রাকসহ শহিদুল ইসলাম (২৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২৭ জুলাই) রাত ২টার দিকে এলাকার ডিস লাইন ব্যাবসায়ী মিলন ও মোস্তফা ট্রান্সফরমা চুরি করার সময় দেখে ফেলে লোকজনকে ডাকাডাকি করলে ট্রাকটি চম্পট দেয়। মটর সাইকেলে তারা পিছু পিছু ধাওয়া করে নেকমরদ আসলে মিলন ও মোস্তফা টহল রত পুলিশের গাড়ি দখতে পায় এবং চুরির বিষয়টি অবগত করে। পরে পুলিশ ট্রাকের পিছু নেয় অবশেষে দিনাজপুরের বীরগ্জ এলাকা থেকে ট্রাক ও ট্রান্সফারমা সহ একজন চোরকে গ্রেফতার করে।
জানাযায়, উপজেলার ৬নং কাশিপুর ইউনিয়নের চৌরাস্তা বাজার জোতপাড়া আতিকুর রহমান বকুল চেয়ারম্যানের মিলের ট্রান্সফমার চুরি হয়। চুরি হওয়া ট্রান্সফরমার গুলো ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছিল মর্মে মিলন ও মোস্তফা পুলিশকে খবর দিলে রাণীশংকৈল, কাহারোল, বীরগঞ্জ থানা পুলিশ যৌথ ভাবে ধাওয়া করে ট্রাকটিকে। শেষে ভোর ৬ টার দিকে কাহারোল এলাকা থেকে (ঢাকা মেট্রো-ট ২২-৫৮-৯৯) ট্রাকটি আটক করতে সক্ষম হয়।
এ ব্যাপারে পল্লী বিদ্যুৎতের এজিএম আজিজুর রজমান বাদী হয়ে রংপুর জেলার বদরগঞ্জ থানার মুন্সিপাড়া এলাকার মিনহাজুল আলমের ছেলে শহিদুল ইসলাম কে আসামী করে থানায় মামলা করে।
রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ (ওসি) আরশেদুল হক জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এরা চোর সিন্ডিকেটের মুল হোতা। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। এ উপজেলায় আরো হারিয়ে যাওয়া ট্রান্সফমার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments