সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় ডাকাতির প্রস্তুতিকালে নাটোর পল্লী বিদ্যুত সমিতি-১ এর এলাকা পরিচালকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সোমবার (২২ মে) দিবাগত রাত সাড়ে ১১টায় নাটোর-বগুড়া মহাসড়কের বালুভরা ফুলতলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করে পুলিশ।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন সিংড়া পৌরসভার বালুভরা এলাকার মো. ওবাইদুর রহমান রতনের ছেলে ও নাটোর পল্লী বিদ্যুত সমিতি-১ এর এলাকা পরিচালক-২ ইশতিয়াক আহমেদ রিজভী (২৮), একই এলাকার মো. আল-আমিনের ছেলে বাধন হোসেন (২০) ও মৃত জাহিদুল ইসলামের ছেলে ফারুক হোসেন (১৯)।
পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ১১টায় নাটোর-বগুড়া মহাসড়কের বালুভরা ফুলতলা পাকা রাস্তার ওপর দেশীয় অস্ত্রসহ ডাকাতি করার উদ্দেশ্যে অবস্থান করছে কয়েকজন। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তিনজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের সময় তাদের হেফাজতে থাকা ১টি রামদা, ১টি কাঠের লাঠি ও ১টি সাবল জব্দ করা হয়।
রাতেই সিংড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হাই বাদী হয়ে ৩৯৯/৪০২ পেনাল কোড ১৮৬০ ধারায় ডাকাতির প্রস্তুতির একটি মামলা দায়ের করেন। এ মামলায় মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়।
সিংড়া থানার ওসি মিজানুর রহমান জানান, ডাকাতির প্রস্তুতির সময় পুলিশ অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। সম্প্রতি একই স্থানে ডাকাতির শিকার একজন ভূক্তভোগী গ্রেপ্তারকৃত রিজভী ও ফারুককে সনাক্ত করেছে। তারা আগেও সেখানে ডাকাতি করেছে। গ্রেপ্তারকৃতদের মামলার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments