অনিক রায়,ফরিদপুর অফিস: ফরিদপুরের আলফাডাঙ্গায় ধর্মীয় সম্প্রীতি, মানবিক মূল্যবোধ ও বিশ্বশান্তির আহ্বানকে সামনে রেখে শুরু হয়েছে তিন দিনব্যাপী ২২তম মতুয়া মহাসম্মেলন। ভক্ত-অনুসারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সম্মেলনস্থল পরিণত হয়েছে এক মিলনমেলায়, যেখানে ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি চলছে ভাবগম্ভীর আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনা।
শুক্রবার (০৩ এপ্রিল) বিকেলে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি।আলফাডাঙ্গা পৌরসভা-র কেন্দ্রীয় শ্রী শ্রী হরি মন্দিরের উদ্যোগে আয়োজিত এ সম্মেলন ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আবহে সম্পন্ন হয়। এবারের সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “ধর্ম যার যার, রাষ্ট্র সবার”।
কেন্দ্রীয় শ্রী শ্রী হরি মন্দিরের সভাপতি শ্রী নিত্য গোপাল মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন পদ্মনাভ ঠাকুর, যিনি শ্রী শ্রী হরি গুরুচাঁদ মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির সভাপতি ও মহা মতুয়াচার্য।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শ্রী শ্রী হরি গুরুচাঁদ মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি মতুয়া মাতা সুর্বণা ঠাকুর এবং সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রায়হান গফুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমি, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান আব্বাস, সাধারণ সম্পাদক নূর জামাল খসরু, আলফাডাঙ্গা থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান, পৌর বিএনপির সভাপতি রবিউল হক রিপন, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিব, হরি মন্দিরের সাধারণ সম্পাদক প্রবীর কুমার বিশ্বাস এবং মতুয়া মহাসম্মেলন কমিটির আহ্বায়ক ডা. সুমন রায়সহ আরও অনেকে।
সম্মেলনের মাধ্যমে ভ্রাতৃত্ববোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবকল্যাণের বার্তা নতুন করে উচ্চারিত হয়েছে।আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন সমাজে সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিন দিনের এ মহাসম্মেলন শুধু ধর্মীয় অনুশীলনের ক্ষেত্রেই নয়, বরং সামাজিক ঐক্য ও শান্তির বার্তা ছড়িয়ে দিতেও এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments