মো.পাভেল ইসলাম রাজশাহী: চিকিৎসার জন্য ভারতের কলকাতায় যাচ্ছেন ভাষাসৈনিক পরিবারের সদস্য এবং রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সভাপতি সাইদুর রহমান। আগামী ২৩ আগস্ট রাতে কলকাতার উদ্দেশে রওনা হবেন তিনি। শুক্রবার (১৯ আগস্ট) বিকেলে নগরীর শাহ মখদুম দরগা মসজিদে তার নিরাপদ যাত্রা ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া পরিচালনা করেন মসজিদের খাদেম মো. আব্দুল মতিন। এ সময় অন্যান্যের মাঝে রাজশাহী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মো. জামাল উদ্দিন, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহ: সভাপতি সালাউদ্দিন মিন্টু, প্রচার সম্পাদক সাংবাদিক আমানুল্লাহ আমান, সিনিয়র সদস্য মো. শরিফ উদ্দিন, সদস্য আব্দুল আজিজ, আব্দুল হাকিম রাজা, আরিফুল ইসলাম, রায়হানুল ফেরদৌস রাসেল, এটিএন বাংলার ক্যামেরা পার্সন মো. মুরাদ, সোনার দেশের বিজ্ঞাপন প্রতিনিধি শফিকুজ্জামান তুহিন উপস্থিত ছিলেন।
কলকতায় গিয়ে কিডনি বিশেষজ্ঞ ডা. অভিজিত তরফদার ও চোখের সমস্যায় ডা. সুচেতনা মুখার্জির কাছে চিকিৎসা নেবেন সাংবাদিক সাইদুর রহমান। এরপর দেশে ফিরবেন। তার নিরাপদ যাত্রা ও সুস্থতা কামনা করেছেন বিশিষ্টজনরা।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments