মেহেন্দিগঞ্জ প্রতিনিধি: "জন্ম ও মৃত্যু নিবন্ধন করি, নাগরিক অধিকার নিশ্চিত করি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেন্দিগঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষ্যে মেহেন্দিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার সকাল ১০টায় উপজেলা হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কাজী আনিসুল ইসলাম।আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মেহেন্দিগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব কামাল উদ্দিন খান, উপজেলা সহকারী কমিশনার (ভৃমি) তানভীর আহম্মেদ, মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ (তদন্ত) জহিরুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার মোঃ কামাল হোসেন, সমবায় অফিসার শেখ আল মামুন, যুব উন্নয়ন অফিসার মোঃ নজরুল ইসলাম, পল্লী উন্নয়ন অফিসার মোঃ পারভেজ আলম সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সচিব, গ্রাম পুলিশ ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ প্রমুখ।
এসময় বক্তারা সকলকে জন্ম ও মৃত্যু নিবন্ধনের আওতায় আনতে জনসচেতনতা এবং সুফল জনগণের মাঝে ব্যাপকভাবে তুলে ধরা সহ বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বাপূর্ন আলোচনা করেন।
পরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৩ উপলক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা চত্বরে এক বর্নাঢ্য র্যালী বের করা হয়।
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় বিথী আক্তার (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার তিন বছর বয়সী শিশুপুত্র আব্দুর রহমান গুরুতর আহত হয়েছে। শুক্রবার রাত ১১টার দিকে দেবীগঞ্জ-ডোমার ...
সব মন্তব্য
No Comments