আনিছ আহমেদ শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত এক অসহায় পরিবারকে পুনর্বাসনের জন্য জেলা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
রবিবার (১৭ নভেম্বর) বিকেলে শেরপুর জেলা গণ অধিকার পরিষদের উদ্যোগে উপজেলার সদর ইউনিয়নের আহমদ নগর গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র আনোয়ার বেপারির বাড়িতে গিয়ে নগদ ৬ হাজার টাকা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন: শেরপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সিনিয়র সহ-সভাপতি শামসুজ্জামান শিবলু, শেরপুর জেলা পেশাজীবী পরিষদের আহ্বায়ক শহিদুল ইসলাম,
জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাইয়্যেদ মোহাম্মদ মনিরুজ্জামান,জেলা ছাত্র অধিকার পরিষদের অর্থ সম্পাদক আরিফুল ইসলাম,স্থানীয় গণ অধিকার পরিষদের নেতা গোলাম নূর ও আশিক মাহমুদ প্রমুখ।
আর্থিক সহায়তা প্রদান শেষে শেরপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সিনিয়র সহ সভাপতি এক সাক্ষাৎকারে বলেন,গণ অধিকার পরিষদ সবসময় সাধারণ মানুষের পাশে আছেন এবং থাকবে।"আগামীর বাংলাদেশ হবে সাধারণ জনগণের। আমরা গণ অধিকার পরিষদ ঐক্যবদ্ধভাবে শেরপুর জেলার সকল খেটে খাওয়া মানুষের জন্য কাজ করে যাচ্ছি।"
এ ধরনের উদ্যোগ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মনোবল বৃদ্ধি এবং পুনর্বাসনে সহায়ক ভূমিকা রাখবে বলে স্থানীয় বাসিন্দারা মনে করেন।
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলা উপজেলার হিরনপুর এলাকায় শিক্ষা ও মানবিক সহায়তামূলক কার্যক্রমের মাধ্যমে ইতিবাচক আলোচনায় এসেছে শাহাবুদ্দিন শিক্ষা ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি শিক্ষার ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: পিরোজপুরের স্বরূপকাঠীতে (নেছারাবাদ) নিখোঁজ হওয়ার একদিন পর নির্মল হালদার ওরফে নির্মল ওঝা (৬০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার স্ব ...
অনিক রায়, ফরিদপুর অফিস: রাজবাড়ীর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। উদ্ধার করা মাদকের আনুমানিক অবৈধ বাজারমূ ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সব মন্তব্য
No Comments